নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ওষুধ প্রস্তুতকারি ল্যাবরেটরিতে ভয়াবহ অগ্নিকান্ড ফুলতলা শিল্পাঞ্চলে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন সহ পুলিশবাহিনী। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , বারুইপুরের ফুলতলা ২ নম্বর গেট সংলগ্ন শিল্পাঞ্চলে অবস্থিত ওই ল্যাবরেটরিতে মাস্ক, কফ সিরাপ সহ বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হতো। দিনের কাজ শেষে শ্রমিকরা কারখানা বন্ধ করে চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর আচমকাই আগুনের সূত্রপাত হয়। শিল্পাঞ্চলের নিরাপত্তারক্ষীরা প্রথম ধোঁয়া সহ আগুনের শিখা দেখতে পেয়ে দমকলকে খবর দেন। খবর পেয়ে বারুইপুর সোনারপুর দমকল কেন্দ্র থেকে মোট ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি এসআই শুভ্রজ্যোতি মণ্ডলের নেতৃত্বে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি করে। আগুনের তীব্রতায় ল্যাবরেটরি ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেওয়ালে ফাটল দেখা দিয়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এসির শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ সহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে বিস্তারিত তদন্ত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী নিরাপত্তারক্ষী আশিকুল ইসলামের বক্তব্য,'ইন্ডাস্ট্রিয়াল জোনে নিরাপত্তার দায়িত্বে রয়েছি। আনুমানিক রাত ৮ টা নাগাদ আমি আগুন দেখতে পাই। দ্রুত সকলকে ফোন করে খবর দিই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে আমার ধারনা। সন্ধ্যা ৭ টার দিকেই কারখানার কর্মীরা তালা বন্ধ করে চলে গেছিলেন। ফলে আগুন লাগার সময় ভেতরে কেউ উপস্থিত ছিল না'।
শনিবার তাদের মরদেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা
ক্ষুব্ধ উপভোক্তারা ঘটনার তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন
এই বছর এখনও পর্যন্ত ৬৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন
বাসিনা গ্রামে উল্টো রথ উপলক্ষ্যে উৎসবের মিলনমেলা
আদালতের নির্দেশ অমান্য করে নার্সিংহোম দখল
ছাত্রীদের বিক্ষোভের মুখে পুলিশের হাতে গেস্ট লেকচারার
দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াকে গালিগালাজ করা হয়েছে
ঘটনাটিকে কেন্দ্র করে দিনভর পুরসভা চত্বরে জোর আলোচনা চলতে থাকে
ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ
প্রান্তিক কৃষকের হাতে পৌঁছল প্রয়োজনীয় কৃষি উপকরণ
ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে
বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পরিবারের
যদিও নৌকাটি সম্পূর্ণভাবে নদীর জলে ডুবে যায়
দেবতার দর্শনে সকাল থেকেই মানুষের সমাগম
স্থানীয়দের দাবি , প্রতি বছর অস্থায়ী মেরামতির পরিবর্তে স্থায়ী শক্তিশালী নদীবাঁধ নির্মাণ করা হোক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের