নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ডেঙ্গি রুখতে বড়োসড়ো পদক্ষেপ নিলো ভারত। উত্তরবঙ্গ জেলা জুড়ে ডেঙ্গি একটি ভয়াবহ মারণ রোগ। প্রতি বছর প্রায় শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যান। ২০২২ সালের পর থেকে আক্রান্তের সংখ্যা কমলেও এখনও পুরোপুরি ডেঙ্গি মুক্ত হয়নি জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশ। এই বছর এখনও পর্যন্ত ৬৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এমতাবস্তায় দাঁড়িয়ে এরকম একটি টিকা সার্বিক ভাবে মানুষকে সুস্থতা দিতে পারবে বলে মনে করা হচ্ছে। সেই আবহেই স্বস্তির নিশ্বাস এলাকাবাসীদের।
প্রশাসন সূত্রে জানা গেছে, ডুয়ার্স, নাগরাকাটা, মালবাজার এলাকায় প্রতিবছর সবচেয়ে বেশি মানুষ এই রোগে আক্রান্ত হন। অনেক সময় সামনে আসে মৃত্যুর খবরও। সেই পরিস্থিতিতেই ডেঙ্গু প্রতিরোধে এক যুগান্তকারী পদক্ষেপ নিলো স্বাস্থ্য দফতর। দেশে প্রথমবারের মতো ডেঙ্গির টিকার অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। জাপানের ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি কিউডেঙ্গা টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সিদের জন্য অনুমোদন পেল। এটি ডেঙ্গি ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দেওয়ার জন্য তৈরি একটি টেট্রাভ্যালেন্ট লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এর বাইরেও একাধিক সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে সরকারের তরফে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,'আশেপাশের অনেকেই এই ডেঙ্গি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। এই ভ্যাকসিন পরিষেবা চালু হওয়াতে খুব উপকৃত হলো এলাকাবাসী। ডেঙ্গি ছাড়াও একাধিক রোগের সন্ধান জলপাইগুড়িতে হামেশাই পাওয়া যায়। এই ভ্যাক্সিনেশনে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে'।
শনিবার তাদের মরদেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা
ক্ষুব্ধ উপভোক্তারা ঘটনার তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি
বাসিনা গ্রামে উল্টো রথ উপলক্ষ্যে উৎসবের মিলনমেলা
আদালতের নির্দেশ অমান্য করে নার্সিংহোম দখল
ছাত্রীদের বিক্ষোভের মুখে পুলিশের হাতে গেস্ট লেকচারার
দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াকে গালিগালাজ করা হয়েছে
ঘটনাটিকে কেন্দ্র করে দিনভর পুরসভা চত্বরে জোর আলোচনা চলতে থাকে
ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ
প্রান্তিক কৃষকের হাতে পৌঁছল প্রয়োজনীয় কৃষি উপকরণ
ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে
বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পরিবারের
যদিও নৌকাটি সম্পূর্ণভাবে নদীর জলে ডুবে যায়
দেবতার দর্শনে সকাল থেকেই মানুষের সমাগম
স্থানীয়দের দাবি , প্রতি বছর অস্থায়ী মেরামতির পরিবর্তে স্থায়ী শক্তিশালী নদীবাঁধ নির্মাণ করা হোক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের