নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে শেষ ষোলোয় জায়গা করে নিল কলম্বিয়া। ঘানাকে ১-০ গোলে হারাল দক্ষিণ আমেরিকার দেশটি। ম্যাচের একমাত্র গোলটি করেন জন আরিয়াস। এই জয়ের ফলে নকআউট নিশ্চিত করল কলম্বিয়া। একই সঙ্গে চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের শেষ ষোলোর সূচিও।
ম্যাচের আগে আলোচনায় ছিলেন ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম। তিনি দাবি করেছিলেন, কেপ ভার্দে হারাবে আর্জেন্টিনাকে। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে লিওনেল মেসির দল। এর আগে তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে আটকে দেওয়ার দাবিও করেছিলেন। তবে নিজের দেশের ভাগ্য বদলাতে পারলেন না। ঘানাও বিদায় নিল বিশ্বকাপ থেকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে সক্রিয় ছিল কলম্বিয়া। বলের দখলেও এগিয়ে ছিল তারা। ১৪ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। ডানদিক থেকে ভেসে আসা একটি ক্রস ধরে জালে বল পাঠান জন আরিয়াস। তাতেই এগিয়ে যায় কলম্বিয়া। পরে সেই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। তবে গোলদাতা আরিয়াস শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। ম্যাচের ১২ মিনিটে ঘানার ইনাকি উইলিয়ামসের গোড়ালিতে উঁচু পা তুলে ফাউল করেন তিনি।
ঘটনাটি দেখে অনেকেই লাল কার্ডের দাবি তুলেছিলেন। কিন্তু রেফারি তাঁকে শুধু হলুদ কার্ড দেখান। ফলে মাঠে থেকেই যান কলম্বিয়ার এই ফুটবলার। গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা করে ঘানা। মাঝমাঠে লড়াই বাড়ায় তারা। আক্রমণেও ওঠে কয়েকবার। কিন্তু কলম্বিয়ার রক্ষণ ছিল যথেষ্ট শক্ত। ফলে সমতা ফেরানোর মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি আফ্রিকার দলটি। অন্যদিকে কলম্বিয়াও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। তবে আর কোনও গোল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া। এই জয়ের ফলে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। ৮ জুলাই অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।
বিশ্বকাপের শেষ ষোলোর চূড়ান্ত সূচি
৪ জুলাই - কানাডা বনাম মরক্কো, রাত ১০:৩০
৪ জুলাই - প্যারাগুয়ে বনাম ফ্রান্স, রাত ২:৩০
৫ জুলাই - ব্রাজিল বনাম নরওয়ে, রাত ১:৩০
৬ জুলাই - মেক্সিকো বনাম ইংল্যান্ড, সকাল ৫:৩০
৬ জুলাই - পর্তুগাল বনাম স্পেন, রাত ১২:৩০
৭ জুলাই - যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম, সকাল ৫:৩০
৭ জুলাই - আর্জেন্টিনা বনাম মিশর, রাত ৯:৩০
৮ জুলাই - সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া, রাত ১:৩০
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের