নিজস্ব প্রতিনিধি , মেক্সিকো সিটি - আগামী ১১ ই জুন থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। যার আয়োজক দেশ আমেরিকা , মেক্সিকো , কানাডা। এরই মাঝে প্রশ্নের মুখে মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা। ম্যাচ চলাকালীন হঠাৎই বন্দুকবাজের হামলা। নিহত হয়েছেন ১১ জন। আহত হয়েছে ১২। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটোতে। সালামানাকা শহরে স্থানীয় এক ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। বন্দুকবাজরা হঠাৎই হামলা চালায়। ঘটনাস্থলে মারা যায় ১০ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আর একজনের মৃত্যু হয়। বাকিরা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসারত।মেক্সিকোর বিপজ্জনক এলাকার তালিকায় গুয়ানাজুয়াটো রয়েছে। যেখানে সমাজবিরোধীরা ভরে গেছে।
বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। ঘটনা ছড়াতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ফুটবল মহলে। এই দেশ নিয়ে সকলেই উদ্বেগ প্রকাশ করেছে। কি কারণে এই গুলি হামলা , এর নেপথ্যে কি কোনো নাশকতা জড়িয়ে রয়েছে , সমস্ত দিকগুলি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য , আগামী ১১ ই জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।২০১০ সালের বিশ্বকাপের শুরুটাও এই দু’দলের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। অর্থাৎ ১৬ বছর বাদে সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে চলেছে। তার আগে আয়োজক দেশের এহেন ঘটনা নিয়ে ভীষণই উদ্বিগ্ন প্রশাসনসহ ফিফার ঊর্ধ্বতন কর্তারা।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের