নিজস্ব প্রতিনিধি , মেঘালয় - রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে তৃতীয়বারের মতো তার স্ত্রী সোনাম রঘুবংশীর জামিন আবেদন খারিজ হয়েছে। শিলং পুলিশ আদালতে মামলার প্রধান আসামি হিসেবে সোনামকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করেছে। চার্জশিট দাখিলের পরই তদন্ত একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে যা হত্যাকাণ্ডে সোনামের ভূমিকাকে তীব্র করে তুলেছে।
জামিনের আবেদন জানিয়ে সোনাম বলেছিলেন যে তিনি তার বিবাহিত জীবনে সুখী। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সোনাম। তিনি রাজ কুশওয়ার সঙ্গে কোনও প্রেমের সম্পর্ক থাকার কথাও অস্বীকার করেছেন। সোনামের দাবি , রাজকে ভাইয়ের মতই দেখতেন তিনি।
রাজা রঘুবংকাশীর ভাই বিপিন রঘুবংশী সোনামের নির্দোষ দাবি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। বিপিন অভিযোগ করেছেন যে সোনম তার মধুচন্দ্রিমায় যাওয়ার আগেই তার সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র রাজ কুশওয়াহার হাতে তুলে দিয়েছিলেন। তিনি আরও দাবি করেছেন যে রাজার হত্যার পর, সোনাম তার শ্বশুরবাড়িতে ফিরে যাননি , বরং সরাসরি রাজ কুশওয়ার বাড়িতে চলে যান।
বিপিন বলেন , "সোনাম সুখীর মুখোশ পরে থাকতেন। তিনি প্রতিটি বিয়ের অনুষ্ঠান উপভোগ করতেন। বিয়ের পরপরই, তিনি এমন একটি জায়গায় হানিমুনের টিকিট বুক করেছিলেন যেখানে রাজা যেতে চাননি। এই সবকিছুই পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। নির্দোষ বললেই নির্দোষ হয়ে যায় না।"
সোনামের দিকে প্রশ্ন তুলে বিপিন আরও বলেন , "ঘটনার পর তাকে কেন তিনি শশুরবাড়ি আসেনি? যদি সে তাকে তার ভাই মনে করত, তাহলে খুনের পর কেন সে তার সাথে লুকিয়ে ছিল? কেন সে প্রথমে পরিবারকে জানায়নি?"
উল্লেখ্য , মেঘালয়ে হানিমুনে গিয়েছিলেন সোনাম ও রাজা রঘুবংশী। হঠাৎই দুজন নিখোঁজ হওয়ায় পুলিশ তদন্ত শুরু করে। এরপর রঘুবংশীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সোনামের দিকে। সোনাম ভাড়া করা গুণ্ডা দিয়ে স্বামীকে খুন করেছে বলে অভিযোগ তোলে পরিবার। পুলিশের আছে আত্মসমর্পণ করেন ওই চারজন। এরপর এখনও অবধি রহস্যজনক মৃত্যুর তদন্ত জারি।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের