6a659f550b2a9_BeFunky-collage
জুলাই ২৬, ২০২৬ দুপুর ১১:১৭ IST

পদের চেয়ে শিক্ষার্থীরাই বেশি গুরুত্বপূর্ণ , ধর্মেন্দ্রর ইস্তফার পর মুখ খুললেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস ইস্যুতে টানা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর রাজনৈতিক প্রতিক্রিয়া আরও তীব্র হয়েছে। যন্তর-মন্তরে আন্দোলনরত পড়ুয়ারা এই পদক্ষেপকে নিজেদের আন্দোলনের সাফল্য হিসেবে উদযাপন করলেও, ধর্মেন্দ্র প্রধানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে বিজেপি। এবার তাকে সমর্থন জানিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানালেন, বিজেপির কাছে কোনও পদ নয়, দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের স্বার্থই সর্বাগ্রে।

শনিবার সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় অমিত শাহ বলেন, 'বিজেপি কর্মীদের কাছে যেকোনও পদের চেয়ে দেশ, যুবসমাজ এবং শিক্ষার্থীরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সেই নীতিরই প্রতিফলন।' তার বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার সবসময় শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে এসেছে। ভবিষ্যতেও পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে প্রয়োজনীয় সংস্কার চালিয়ে যাবে।

প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রের উদ্যোগের কথা উল্লেখ করে শাহ বলেন, সরকার কঠোর আইন ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, তা দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের দায়বদ্ধতারই প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। তার আশা, সরকারের গৃহীত পদক্ষেপ নিট পরীক্ষায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়ক হবে।

ধর্মেন্দ্র প্রধানের শিক্ষামন্ত্রী হিসেবে কাজেরও প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন, আঞ্চলিক ভাষায় পরীক্ষার সুযোগ বৃদ্ধি, ‘পিএম শ্রী’ স্কুল প্রকল্পের সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষার প্রসার সহ শিল্পক্ষেত্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয় বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগে ধর্মেন্দ্র প্রধান নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থাকে আরও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তোলার ক্ষেত্রেও তার ভূমিকা উল্লেখযোগ্য বলে দাবি করেন শাহ।

আরও পড়ুন

পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের পথে কেন্দ্র, ভিডিও বার্তায় টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মোদির
জুলাই ২৬, ২০২৬

নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স ঘোষণা

ধর্মেন্দ্রর ইস্তফার পর যন্তর মন্তরে ফিরল শান্তি, স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা
জুলাই ২৬, ২০২৬

রবিবার থেকে পরিষ্কার করা হচ্ছে যন্তর মন্তর

সেনার বীরত্ব চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে , কার্গিল বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
জুলাই ২৬, ২০২৬

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও

জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে প্রহ্লাদ জোশী
জুলাই ২৫, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত হয়েছে

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই মোদি-শাহের জরুরি বৈঠক, পরবর্তী কৌশল নিয়ে জোর জল্পনা
জুলাই ২৫, ২০২৬

ইস্তফার পর দিল্লিতে হাই-ভোল্টেজ বৈঠক

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর পাশে বিজেপি , প্রশংসায় পঞ্চমুখ কিরেন - নীতিন
জুলাই ২৫, ২০২৬

ছাত্র আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান

ধর্মেন্দ্রর ইস্তফার পর আরও ৩ দাবিতে সায় , কেন্দ্রের লিখিত আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচদের
জুলাই ২৫, ২০২৬

ছাত্রদের আন্দোলনের কাছে অবশেষে মাথানত করল কেন্দ্র

ভয় না পেলে সরকারও মাথা নোয়ায় , ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ঘিরে উল্লাস সিজেপির
জুলাই ২৫, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি

১০ দিনের ঘটনা আমাকে অনেক কষ্ট দিয়েছে , শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়ে দাবি ধর্মেন্দ্র প্রধানের
জুলাই ২৫, ২০২৬

ছাত্র আন্দোলনের কাছে মাথানত করল কেন্দ্র

ভারতে হতে চলেছে প্রথম AI বিশ্ববিদ্যালয়! বড় ঘোষণা সরকারের
জুলাই ২৪, ২০২৬

বেঙ্গালুরুতে গড়ে উঠবে দেশের প্রথম AI বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন পরিকল্পনা রাজ্যের

৭০ বছরের বৃদ্ধাকে বাড়িতে ঢুকে গণধর্ষণ! মায়ের আর্তনাদে ছুটে এল ছেলে
জুলাই ২৪, ২০২৬

মায়ের আর্তনাদ শুনে ছুটে এলেন ছেলে, অভিযোগের ৩০ মিনিটের মধ্যেই ধরা পড়ল দুই প্রতিবেশী

ঘুরতে গিয়ে গিয়েই দুঃস্বপ্ন! বনকর্মীর পরিচয়ে প্রেমিকের সামনেই নিট পড়ুয়াকে গণধর্ষণ করল ৩ যুবক
জুলাই ২৪, ২০২৬

চিত্রকূটে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ

বর্ষাতেই ভয়ংকর বিপর্যয়! পাহাড়ধসে মৃত্যু হলো এক গাড়িতে থাকা ১৩ জনের
জুলাই ২৪, ২০২৬

হিমাচলের চম্বায় ভয়াবহ দুর্ঘটনা, বিশাল পাথরের নীচে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি

ধর্মেন্দ্রর ইস্তফা ছাড়া আলোচনা নয়! অনড় রাহুল, অচল লোকসভা
জুলাই ২৪, ২০২৬

নিট ইস্যুতে সরকারের আলোচনার প্রস্তাবেও রাজি নয় বিরোধীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই অনড় কংগ্রেস

ভারতের উপর ফের শুল্কের কোপ আমেরিকার! কর কমলেও বাড়ল নতুন আশঙ্কা
জুলাই ২৪, ২০২৬

দিল্লির কূটনৈতিক তৎপরতায় কমল প্রস্তাবিত করের হার, তবুও নতুন মার্কিন সিদ্ধান্ত ঘিরে বাড়ছে উদ্বেগ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের