নিজস্ব প্রতিনিধি , ভোপাল - হাসপাতালে রক্ত সঞ্চালনের পর HIV আক্রান্ত পাঁচ শিশু। ঘটনায় সাতনা জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বে থাকা তিন কর্মীকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আয়ুষ্মান ভারতের প্রধান কর্মকর্তা যোগেশ ভরসাটের নেতৃত্বে ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সূত্রের খবর , HIV সংক্রমিত ব্যক্তিরাই ওই পাঁচ শিশুকে রক্তদান করেছেন। যার ফলে শিশুদের মধ্যেও এই মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছে। রক্ত দেওয়ার সময় ভুল ঠিকানা দিয়েছিলেন সকলেই। কারণ , সেই ঠিকানায় হানা দিয়েও ব্যক্তিদের কোনো খোঁজ পায়নি জেলা প্রশাসন। হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বে থাকা দেবেন্দ্র প্যাটেল-সহ দুই ল্যাব টেকনিশিয়ান রাম ভাই ত্রিপাঠি ও নন্দলাল পান্ডেকে বরখাস্ত করা হয়েছে।
ঘটনায় মধ্য প্রদেশের উপ মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা জানিয়েছেন , "সাতনা জেলা হাসপাতালের প্রাক্তন সিভিল সার্জন মনোজ শুক্লাকে কারণ জানানোর জন্য নোটিশ জারি করা হয়েছে। নোটিশের জবাবে তাকে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য , ন'মাস আগে পাঁচ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু রক্ত সঞ্চালনের পর একইভাবে HIV আক্রান্ত হয়েছেন। এরপরেই রাজ্য রক্ত সঞ্চালন কাউন্সিলের পরিচালক যোগেশ ভরসাটের নেতৃত্বে গত ১৬ই ডিসেম্বর রাজ্য-স্তরের কমিটি গঠন করা হয়।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা