নিজস্ব প্রতিনিধি, দিল্লি – পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জব্দ করে ভারত। ৩ মাস পর অবশেষে অপারেশন সিঁদুরে বায়ুসেনার ভূমিকা কি ছিল, তা প্রকাশ করলেন বায়ুসেনা অধিকর্তা নর্মদেশ্বর তিওয়ারি। তিনি স্পষ্ট জানান, “মাত্র ৫০ টি অস্ত্রেই ঘায়েল পাকিস্তান।“
এক বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বায়ুসেনা অধিকর্তা নর্মদেশ্বর তিওয়ারি জানান, “আমাদের কাছে শত্রুপক্ষের অনেকগুলি টার্গেটের তালিকা ছিল। শেষ পর্যন্ত সেই সংখ্যা নেমে আসে ৯ টিতে। যুদ্ধ শুরু করা খুব সহজ। কিন্তু তা শেষ করা মোটেও সহজ নয়। তাই যে কোনও পরিস্থিতির মুকাবিলার জন্য বাহিনীকে সর্বদা মোতায়েন রাখা হয়েছিল।“
তিনি আরও জানিয়েছেন, “দিল্লি থেকে সাফ নির্দেশ দেওয়া ছিল ভারতীয় সেনার প্রত্যাঘাত যেন চোখে পড়ে সকলের। যুদ্ধ আরও বড় আকার নিলে তার জন্য বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। শত্রুপক্ষের যে কোনও হামলার জবাব দেওয়ার জন্য উচ্চ পর্যায় থেকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল।“
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। বেছে বেছে ২৬ জন ‘হিন্দু’ পর্যটককে হত্যা করে তারা। ৬ মে গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে চরম প্রত্যাঘাত করে ভারত। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এরপর বেশ কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে। অবশেষে ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের