নিজস্ব প্রতিনিধি , মুম্বই - IPL-এর প্লেঅফের দৌড় থেকে ছিটকে যেতেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে নতুন করে বিতর্কের আগুন। আরসিবির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পরেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল জল্পনা। শোনা যাচ্ছে, অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া নাকি ইনস্টাগ্রামে নিজের ফ্র্যাঞ্চাইজি ‘এমআই পল্টন’-কে আনফলো করে দিয়েছেন। চোটের কারণে আরসিবি-র বিরুদ্ধে মাঠে নামতে না পারা হার্দিকের এমন আচরণ ঘিরে এখন নীল-জার্সিধারীদের অন্দরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুরো ঘটনার সূত্রপাত লখনউ ও বেঙ্গালুরু সঙ্গে মুম্বইয়ের ম্যাচের পর থেকে। পিঠের সমস্যার কারণে এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি হার্দিক। আরসিবি-র কাছে হারার পর নেটিজেনদের নজরে আসে যে, হার্দিকের ফলোয়িং তালিকায় মুম্বই ইন্ডিয়ান্স নেই। সেই সময় তার ফলোয়িং সংখ্যা ১৫০ থাকলেও কয়েক মিনিটের ব্যবধানে তা বেড়ে ১৫১ হয় ও ফের মুম্বইয়ের নাম দেখা যায়। এই কয়েক মিনিটের ‘ডিজিটাল লুকোচুরি’ ঘিরেই ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে-তবে কি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বনিবনা হচ্ছে না অধিনায়কের? ২০২৪ সালে গুজরাট ছেড়ে আসার পর থেকেই রোহিত শর্মার বদলে তাকে নেতৃত্বে বসানো নিয়ে সমর্থকদের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল, যা এখন নতুন মাত্রা পেল।
মাঠের পারফরম্যান্সেও এবার হার্দিকের অবস্থা তথৈবচ। আট ম্যাচে মাত্র ১৪৬ রান ও ৪টি উইকেট-এই পরিসংখ্যান ৫ বারের চ্যাম্পিয়নদের নেতৃত্বের ব্যাটন সামলানোর জন্য যথেষ্ট নয়। ব্যাটিং-বোলিং সব বিভাগেই মুম্বই এবার চূড়ান্ত ব্যর্থ। হার্দিকের চোট ও ধারাবাহিকতার অভাব দলকে প্লেঅফের দৌড় থেকে ছিটকে দিয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এখনই হার্দিকের ওপর আস্থা হারাচ্ছে না বলে বিভিন্ন প্রতিবেদন সূত্রে খবর। ম্যানেজমেন্টের মতে, শুধু অধিনায়কত্ব নয়, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারাই দলের এই বিপর্যয়ের মূল কারণ।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের