নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রচনা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কয়েকটি মন্তব্য ঘিরে বিতর্ক একভাবে চলছে। রাজনৈতিক দলবদল, 'দিদি নম্বর ১' থেকে সরে যাওয়া, বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নিয়ে তিনি বারবার সমালোচনার মুখে পড়ছেন। তারকা থেকে সাধারণ মানুষ, অনেকেই তার মন্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন। এবার সেই তালিকায় নাম যোগ হল অভিনেতা শংকর চক্রবর্তী।

'নেভার মাইন্ড' সিনেমার প্রিমিয়ারে রচনাকে নিয়ে প্রশ্ন করায় অভিনেতা শংকর চক্রবর্তী সরাসরি জবাব দেন। তিনি বলেন, তার অত টাকা নেই আরবানার মতো জায়গায় থাকার। রচনার যোগ্যতা আছে বলেই তিনি সেখানে থাকেন। তার অনেক টাকা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রচনা বলেছেন, ‘আরবানায় থাকতে যোগ্যতা লাগে’। সেই মন্তব্যেরই পাল্টা জবাব দেন শংকর।

এতেই থামেননি অভিনেতা। রচনার সেই দাবি নিয়েও প্রশ্ন তোলেন। যেখানে তিনি নিজেকে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা একমাত্র বাঙালি নায়িকা বলেন। শংকর আরও জানিয়েছেন, শর্মিলা ঠাকুর, জয়া ভাদুড়ি, মৌসুমী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তীর মতো অভিনেত্রীদের কথা কীভাবে ভুলে যাওয়া যায়। শেষে কড়া ভাষায় মন্তব্য করেন, ‘মাথা ফাটা পুরো গেছে’।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর একাধিক সাক্ষাৎকারে প্রাক্তন দলকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি দীর্ঘদিনের সঞ্চালিত 'দিদি নম্বর ১' থেকেও সরে যেতে হয় তাকে। তারপর থেকে তার একাধিক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ভাস্বর, ঋদ্ধি, শ্রীলেখার পর এবার শংকর চক্রবর্তীর মন্তব্য নতুন করে সেই বিতর্ককে আরও উসকে দিল।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের