নিজস্ব প্রতিনিধি, হাথরস - ফের যোগীরাজ্যে মৃত্যু এক BLO-র। মঙ্গলবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। পরিবারের অভিযোগ, মারাত্মক SIR-এর কাজের চাপে মারা গিয়েছেন। গোটা ঘটনার তদন্তে পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
সূত্রের খবর, মৃতের নাম কমলাকান্ত শর্মা। বয়স ৪০ বছর। হাথরসের ব্রাহ্মণপুরি এলাকার বাসিন্দা। পেশায় সহকারী স্কুলশিক্ষক। পরিবার সূত্রে খবর, এদিন সকালে বাড়িতে বসে চা খেতে খেতে মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন কমলাকান্ত শর্মা। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
কমলাকান্তের ছেলে বিনায়কের দাবি, গত কয়েক দিন ধরেই BLO হিসাবে কাজ সংক্রান্ত বিষয়ে চাপের মধ্যে ছিলেন তাঁর বাবা। কমলাকান্ত শর্মার মৃত্যুর খবর পেয়েই তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন জেলাশাসক অতুল বৎস। তিনি জানিয়েছেন, “কমলাকান্তের স্ত্রীকে কোনও চাকরি দেওয়া যায় কি না, তা বিবেচনা করে দেখবে প্রশাসন।“
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের