নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ – বড়সড় সাফল্য মধ্যপ্রদেশে। বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছেন দুই শীর্ষ মাওবাদী নেতা। এরপরই মধ্যপ্রদেশকে মাওবাদী মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই পথে আরও একধাপ এগোল ভারত।
সূত্রের খবর, বালাঘাট জেলার কোরকার CRPF ক্যাম্পে অস্ত্র সহ আত্মসমর্পণ করেন দীপক উকি এবং রোহিত নামের দুই মাওবাদী নেতা। গোন্ডিয়া-রাজনন্দগাঁও-বালাঘাট ডিভিশনাল কমিটির মালাজখণ্ড দালাম-এর নেতা তথা মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক। পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের ওপর হামলার একাধিক ঘটনায় অভিযুক্ত ছিলেন আত্মসমর্পণকারী ২ মাও নেতা। দীপকের নামে ২৯ লক্ষ এবং রোহিতের নামে ১৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল প্রশাসন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, “সম্প্রতি যে সমস্ত মাওবাদী সদস্য আত্মসমর্পণ করেছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এই রাজ্যে মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ-ছত্তিসগড় স্পেশাল জোনের তালিকাভুক্ত আর কেউ নেই। গত ৪২ দিনে আত্মসমর্পণ করেছেন ৪২ জন মাওবাদী সদস্য । তাঁদের মাথার দাম ছিল ৭ কোটি ৭৫ লক্ষ টাকা।“
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের