নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - মাঝরাতে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তিন শিশু-সহ মোট ৬ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক। মুহূর্তের মধ্যে আশেপাশের একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় ব্যাপক আতঙ্কিত এলাকাবাসীরা। খবর ছড়াতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি তেলেঙ্গানার সিরমাউর জেলার ঘানদুরি গ্রামের। বিস্ফোরণটি ঘটে রাত তিনটে নাগাদ। বাড়ির সকলে সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই পাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা সেই সময় গভীর ঘুমে মগ্ন ছিল। স্থানীয়রা পুলিশ ও দমকলে খবর দেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয় একাধিক বাড়ি। আতঙ্কে চিৎকার করতে শুরু করেন সকলে।
প্রাথমিক তদন্তে দুর্ঘটনায় মৃতদের নাম জানতে পেরেছে পুলিশ। নিহত হয়েছে ৫০ বছর বয়সী নরেশ কুমার , তাঁর স্ত্রী ৪৪ বছরের তৃপ্তির, ৩৬ বছরের কবিতাসহ তিন শিশুর। যাদের মধ্যে রয়েছে ৩ বছরের একরত্তি। কিভাবে এই আগুন লাগল খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গোয়ালে থাকা দু’টি গরু ও একটি বাছুর আগুনে পুড়ে মারা যায়। ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে রেখে চিকিৎসা চালানো হচ্ছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের