নিজস্ব প্রতিনিধি , দিল্লি - একই পরিবারে তিন জনের রহস্যজনক মৃত্যু। সিলিং থেকে উদ্ধার করা হল মা সহ দুই পুত্রের মৃতদেহ। খবর পেয়েই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনজনের রহস্যজনক মৃত্যুতে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , মৃতার নাম অনুরাধা কপূর। তাঁর দুই পুত্র আশিস ও চৈতন্য। দুপুর নাগাদ পুলিশ ও আদালতের কর্মী সম্পত্তি দখলের আদেশনামা ধরাতে এসেছিলেন। তবে বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এরপরই শুরু হয় ডাকাডাকির তোড়জোড় , দরজা ঠেলাঠেলি করেও কোনও লাভ হয়নি। এরপর একটি জাল চাবি জোগাড় করে দরজা খোলা হয়। এরপরই বাড়ির সিলিং ফ্যান থেকে তিন জনের দেহ ঝুলছে।
ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটে উল্লেখ করা হয়েছে পারিবারিক হতাশা এবং মানসিক যন্ত্রণার কথা ,দুঃখের কথা। ভাড়াবাড়িতে দুই পুত্রকে নিয়ে থাকতেন ওই মহিলা। এই পরিবারটি দীর্ঘ দিন ধরেই আর্থিক সঙ্কটে। এরপর বহু মাস ধরে ভাড়া বাকি হতে থাকে।বাড়ির মালিক মামলা জেতায় ভাড়া ফ্ল্যাট খালি করার নির্দেশ নিয়ে হাজির হন আদালত কর্মীরা। এরপরই হয়তো আত্মহত্যার সিদ্ধান্ত নেন তারা। তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
তারেক রহমানকে চিঠি লিখে দুই দেশের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী
লেবাননে ভারতের মুখ উজ্জ্বল, ইউএন-এর সেরা শান্তিরক্ষকের সম্মান পেলেন মেজর অভিলাষা বারাক
রিপোর্ট নেগেটিভ হলেও মহিলার স্বাস্থ্য পর্যবেক্ষণ অব্যাহত, সতর্কতা জারি সব বিমানবন্দরে
বকরি ইদের আগে কুরবানির ঘটনায় মুসলিম ও হিন্দু গোষ্ঠীর সংঘর্ষ
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...