নিজস্ব প্রতিনিধি , দিল্লি - লোকসভায় কেন্দ্রের পক্ষ থেকে ৩ টি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হয়। প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে গেলে হারাতে হবে পদ—এমন বিধান রেখে বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে কার্যত উত্তাল হয়ে উঠে লোকসভা চত্বর।
সূত্রের খবর, বুধবার কেন্দ্রের পক্ষ থেকে লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হয়। যেগুলি হল - কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন ( সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু-কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। এই তিনটি বিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করেন। মূলত গুরুতর অপরাধে জড়িত কোনও প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী সাংবিধানিক রক্ষাকবচ পাবেন না, এটাই এই বিলগুলির মূল উদ্দেশ্য। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, পদে আসীন কোনও প্রধানমন্ত্রী বা মন্ত্রী যদি গুরুতর অপরাধে দোষী হয়ে ৩০ দিনের বেশি জেলে থাকেন, তবে তাকে পদ থেকে অপসারণ করা হবে।
আর এই বিল নিয়েই সংসদ চত্বরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধীদের পক্ষ থেকে এই বিলকে গনতন্ত্র বিরোধী বিল হিসেবে আখ্যা দেওয়া হয়। কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারি এই বিলের বিরোধিতা করে বলেন, ' এই বিলটি সংবিধানের মৌলিক কাঠামোর সম্পূর্ণ ধ্বংসাত্মক। এই বিলটি রাজ্যের সেইসব মাধ্যমগুলির রাজনৈতিক অপব্যবহারের দরজা খুলে দেয় যাদের স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বারবার ভর্ৎসনা করেছে। এটি বিদ্যমান সমস্ত সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থাকে ভেস্তে দেয়।'
বিরোধীদের পক্ষ থেকে এই বিলের কপি ছিঁড়ে দেওয়া হয়। পাশাপাশি, ওয়েল অব দ্য হাউসে নেমে স্লোগান দেন বিরোধীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লোকসভার স্পিকার ওম বিড়লা বিকেল ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।
অপরদিকে, তৃণমূল কংগ্রেসও এই বিলের বিরুদ্ধে সরব হয়। মুখ্যমন্ত্রী এই বিলের বিরোধিতা করে বলেন, ' এটি আসলে সুপার এমার্জেন্সি। গণতন্ত্রের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিল মোদি সরকার। হিটলারোচিত আঘাত হানা হচ্ছে ভারতের গণতান্ত্রিক কাঠামোয়।' তিনি বিলটিকে 'Black Day, Black Bill' বলে ঘোষণা করেন।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের