নিজস্ব প্রতিনিধি, ত্রিপুরা – লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল ত্রিপুরা। কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড সিস্টেম বন্ধ করায় রাস্তায় ফেলে ওসিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। পাল্টা উদ্যোক্তাদের অভিযোগ, শোভাযাত্রায় থাকা সঙ্গীত শিল্পীকে হেনস্থা করেছেন ওসি।
সূত্রের খবর, ত্রিপুরার বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় একটি গাড়িতে মঞ্চের মতো একটা স্টেজ তৈরি হয়েছিল। সেখানে সাউন্ড সিস্টেম চালানো হয়। এর জেরে তৈরি হয় তুমুল যানজট। সেই সময় সাউন্ড সিস্টেম বন্ধ করতে বলেছিলেন ওসি। কিন্তু তা শোনেননি পুজো উদ্যোক্তারা। তখন সাউন্ড সিস্টেম বন্ধ করে দেন ওসি। এরপরই গাড়ি থেকে টেনে হিঁচড়ে ওসিকে নামিয়ে রাস্তায় ফেলে কিল, চড়, লাথি, ঘুষি মারে পুজো কমিটির সদস্যরা।
এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকর্তাদের। অন্যদিকে আবার উদ্যোক্তাদের অভিযোগ, তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওসি। শোভাযাত্রায় উপস্থিত সঙ্গীত শিল্পীকে হেনস্থা করেছেন তিনি। সেই জন্যই নাকি ওসিকে মারধর করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের