নিজস্ব প্রতিনিধি , পাটনা - বিহারে লিট্টি চোখা একটি অতি জনপ্রিয় খাবার। এই লিট্টি চোখা খেয়েই সন্দেহজনক মৃত্যু হয়েছে তিন শিশুর। প্রাথমিক অনুমান, খাদ্যে বিষ থাকার কারণেই মৃত্যু হয়েছে তিন শিশুর। আরওয়াল জেলার পারসি থানার অন্তর্গত খিরি গ্রামের এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে উঠেছে গোটা এলাকা।
সূত্রের খবর, নিধি কুমার বিকাশ কুমার ও আকাশ কুমারের মা তাদের লিট্টি চোখা খাওয়ান। এরপর তিন সন্তানদের ঘুম পাড়ানোর উদ্দেশ্যে দুধ খাওয়ান। রাতে হঠাৎই তিন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপরই তাদের বমি শুরু হয়, ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। তিন শিশুকে দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিকাশ ও আকাশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর নিধিকে পাটনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে মঙ্গলবার চিকিৎসারত অবস্থায় মারা যান তিনিও।
আরওয়ালের মাসাদপুর গ্রামের মোহন ঠাকুরের স্ত্রী মীরা দেবী গত দুই মাস ধরে খিরিতে মাতৃগৃহে বাস করছেন। বৈবাহিক বিরোধের পর তার স্বামী চলে গিয়েছেন গুজরাত। আকাশ ছিলেন সবচেয়ে ছোট সন্তান। মাত্র তিন বছর বয়সে মায়ের কোল ফাঁকা করে চলে গেলেন। মৃত্যুকালে বিকাশ কুমারের বয়স ছিল ৫ ও নিধির ৭ বছর। খবর পাওয়া মাত্রই গুজরাত থেকে দেশে ফিরেছেন মোহন ঠাকুর।
পারসি থানার এসএইচও পিযুষ জসওয়াল বলেছেন, "আমরা মৃত ব্যক্তির ময়না তদন্তের জন্য অপেক্ষা করছি। ময়না তদন্তের রিপোর্টের পর সঠিক কারণ জানা যাবে। আমরা সোমবার রাতে ক্ষতিগ্রস্তদের দেওয়া খাবারের নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক অনুমান খাবারে বিষের জেরেই এই মর্মান্তিক মৃত্যু।"
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের