নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ – মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছে ২৬ টির বেশি নাশকতার ‘মাস্টারমাইন্ড’ মাও নেতা মাদভি হিদমা সহ ৬ জন। বুধবার গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে আরও ৭ মাওবাদীর। লাল সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই পথে আরও একধাপ এগোল ভারত।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় মারেদুমিল্লির জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হয় নিরাপত্তাবাহিনীর। তাতেই মৃত্যু হয়েছে ৭ জন মাওবাদীর। এর মধ্যে ৩ জন মহিলা। অন্ধ্রপ্রদেশের এনটিআর, কৃষ্ণা, কাকিনাড়া, কোনাসিমা এবং এলুরু জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ৫০ জন মাওবাদীকে। উদ্ধার হয়েছে ৪৫ টি অস্ত্র, ২৭২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগাজিন সহ বিপুল পরিমাণ বিস্ফোরক।
এপি ইন্টেলিজেন্সের এডিজি মহেশচন্দ্র লাদ্ধা জানিয়েছেন, “এখনও পর্যন্ত গুলির লড়াইয়ে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা সদস্য রয়েছেন। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত একজনের পরিচয় জানতে পেরেছি আমরা। মাওবাদী নেতা মেতুরি জোখা রাও ওরফে টেক শংকর। অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের এরিয়া কমিটির সদস্য সে। অস্ত্র তৈরি, মাওবাদীদের প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন টেক শংকর।“
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের