নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ফুটবলে লাল কার্ড সাধারণত কোনও দলের জন্য খারাপ খবর। কিন্তু বিশ্বকাপে ঘটল একেবারে উল্টো ঘটনা। বসনিয়া ও হারজেগোভিনার বিরুদ্ধে ম্যাচে ফোলারিন বালোগুন লাল কার্ড দেখার পর হাজার হাজার মার্কিন সমর্থকের মুখে হাসি ফুটেছে। এর পেছনে কারণ জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
রাউন্ড অফ ৩২-এর ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারায় আমেরিকা। সেই সঙ্গে ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় পায় তারা। ম্যাচের ৪৫ মিনিটে দলের হয়ে গোল করেন বালোগুন। সেটি ছিল আমেরিকার প্রথম গোল। তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলে যায়। ৬৪ মিনিটে একটি কঠোর ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড দেখেন তিনি। এরপরই নতুন করে শুরু হয় আলোচনা। কারণ, বিশ্বকাপ শুরুর আগেই ডোমিনোজ ঘোষণা করেছিল, মার্কিন দলের কোনও ফুটবলার লাল কার্ড দেখলে সমর্থকদের জন্য ১০ লক্ষ ডলার মূল্যের 'এমার্জেন্সি পিৎজা' দেওয়া হবে।
এই প্রচারমূলক কর্মসূচির ঘোষণা করা হয়েছিল গত মে মাসে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশ্বকাপে কোনও মার্কিন ফুটবলার বহিষ্কৃত হলে সমর্থকদের জন্য বিশেষ অফার চালু করা হবে। উদ্দেশ্য ছিল হতাশা কিছুটা কমানো। সেই পরিকল্পনার আওতায় ৬০ হাজারেরও বেশি মাঝারি আকারের পিৎজা বিনামূল্যে বিতরণ করা হবে। শুধু তাই নয়, বিশ্বকাপ উপলক্ষ্যে বিশেষ সংস্করণের জার্সি, ক্যাপ ও আরও কিছু সামগ্রীও বাজারে আনে সংস্থাটি।
তবে এই অফার সকলের জন্য নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্থার রিওয়ার্ডস কর্মসূচিতে নাম নথিভুক্ত করতে হয়েছে। সংস্থার নিয়ম অনুযায়ী, ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে যাঁরা নিবন্ধন সম্পূর্ণ করেছেন, তাঁরাই এই সুবিধা পাবেন। তারাই 'এমার্জেন্সি পিৎজা’ দাবি করতে পারবেন। নির্বাচিত গ্রাহকেরা আগামী ২ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অফারটি ব্যবহার করার সুযোগ পাবেন।
বসনিয়ার বিরুদ্ধে ম্যাচে গোল করার পাশাপাশি লাল কার্ডও দেখেন বালোগুন। চলতি বিশ্বকাপে এটি ছিল তাঁর তৃতীয় গোল। তবে লাল কার্ডের কারণে তাঁর সামনে নতুন সমস্যা তৈরি হয়েছে। এক বা একাধিক ম্যাচে নির্বাসনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে এখন শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের অপেক্ষা। তবে মাঠে তাঁর বহিষ্কার আমেরিকার জন্য ধাক্কা হলেও, সমর্থকদের কাছে সেটিই হয়ে উঠেছে আনন্দের উপলক্ষ্য।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের