নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিরুদ্ধে দল ঘোষণা করেছে ভারত। যেই দলে জায়গা পাননি করুণ নায়ার। দ্বিতীয় সুযোগ পাওয়ার পর ইংল্যান্ড টেস্টে চরম ব্যর্থ করুণ। কোনো টেস্টেই নজরকাড়া প্রদর্শন তো দূরের কথা প্রত্যাশামত রান পাননি তিনি। তৃতীয় সুযোগ দেওয়া হল না তাকে। অনেকেই মনে করছেন লাল বলের ক্রিকেট করুণ অধ্যায় শেষ। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অজিত আগরকর।
আগরকর বলেছেন, "আমরা করুণের কাছ থেকে একটু বেশি আশা করেছিলাম। ও চারটি টেস্টে সুযোগ পেয়েছে। কিন্তু বলা হচ্ছে একটি ইনিংসের কথা। এটাই সত্য। আমরা মনে করি, এই মুহূর্তে পাড়িকলের অনেক বেশি সুযোগ পাওয়া উচিত। আশা করি, সকলকে ১৫-২০ টি টেস্ট দিতে পারব আমরা।" তিনি যোগ করেছেন, "বর্ডার-গাভাস্কার ট্রফিতে টেস্ট দলে ছিল পাড়িক্কল। তাছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালা টেস্টও খেলেছিল। ইন্ডিয়া এ দলের হয়ে নিজেকে প্রমাণও করেছে ও।"
উল্লেখ্য , ইংল্যান্ডের মাটিতে চার টেস্টে সুযোগ পেলেও ভীষণই হতাশ করেন করুণ। আট ইনিংস মিলিয়ে তাঁর রান মাত্র ২০৫ রান। সেরা স্কোর ৫৭। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে ‘তৃতীয়’ সুযোগ দেবেন কি না নির্বাচকরা, সেই নিয়ে প্রশ্ন ছিল তুঙ্গে। অবশেষে সেই সুযোগ পেলেন না।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের