6a4607e884d5e_Gallery_1782974202702
জুলাই ০২, ২০২৬ দুপুর ১২:১২ IST

লাইভ সাংবাদিক বৈঠকের মাঝেই বাবার মৃত্যুর খবর! ভাইরাল আবেগঘন মুহূর্ত

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপ থেকে ছিটকে গেল কঙ্গো। সেই হতাশা কাটার আগেই ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা পেলেন কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। সাংবাদিক বৈঠকের মাঝেই আসে এক দুঃসংবাদ। বাবার মৃত্যুর খবর পান তিনি। মুহূর্তের মধ্যে বদলে যায় গোটা পরিবেশ।

ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে এক সময় এগিয়ে ছিল কঙ্গো। তবে শেষ পর্যন্ত হার মেনেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হয় তাদের। ম্যাচের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দেসাব্রে। সেই সময় বৈঠকে উপস্থিত এক মিডিয়া কর্মকর্তা জরুরি ঘোষণা করেন। তিনি জানান, কঙ্গো কোচের বাবা প্রয়াত হয়েছেন। খবরটি শুনে কয়েক সেকেন্ড চুপ করে থাকেন দেসাব্রে। যেন বিশ্বাসই করতে পারছিলেন না। উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তারাও স্তব্ধ হয়ে যান। পরে নিজেকে সামলে নিয়ে সংক্ষিপ্তভাবে ক্ষমা চান তিনি। তারপর আসন ছেড়ে বেরিয়ে যান। সেখানেই শেষ হয়ে যায় সাংবাদিক বৈঠক।

পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এরপর বিভিন্ন প্রান্ত থেকে সমবেদনার বার্তা আসতে শুরু করে। ফুটবলপ্রেমী, প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ তাঁর পাশে থাকার বার্তা দেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সাংবাদিক বৈঠক শেষ করেই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন দেসাব্রে। দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নেন তিনি। তবে দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা নির্ধারিত সূচি অনুযায়ীই ফিরবেন।

দেসাব্রের হাত ধরেই কঙ্গো সাম্প্রতিক সময়ে নতুন সাফল্যের মুখ দেখেছে। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় দলটি। শুধু যোগ্যতা অর্জনই নয়, বিশ্বকাপের মঞ্চে একাধিক ইতিহাসও গড়ে তারা। প্রথম গোল, প্রথম জয় ও প্রথমবার নকআউটে ওঠার মতো কৃতিত্ব আসে তাঁর কোচিংয়েই। তাই কঙ্গোর ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা তৈরি করেছেন দেসাব্রে। কিন্তু স্মরণীয় এই বিশ্বকাপ অভিযানের শেষটা সুখের হল না। অল্প সময়ের ব্যবধানে দু'টি বড় ধাক্কার মুখে পড়তে হল তাঁকে।

সাংবাদিকদের সামনে শেষবার কথা বলতে গিয়ে দেসাব্রে শুধু বলেন, 'আমাকে ক্ষমা করবেন'। কথাগুলো ছিল ছোট। কিন্তু তাতেই স্পষ্ট হয়ে যায় তাঁর মানসিক অবস্থার কথা। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশার পাশাপাশি এখন তাঁকে সামলাতে হচ্ছে বাবাকে হারানোর গভীর শোকও।

আরও পড়ুন

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের