নিউস ডেস্ক - বলিউডের ইতিহাসে এমন কিছু ছবি রয়েছে, যেগুলি মুক্তির বহু বছর পরেও দর্শকের মনে একই রকম উজ্জ্বল হয়ে থাকে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাগান’ সেই তালিকার একেবারে প্রথম সারিতে। স্বাধীনতা-পূর্ব ভারতের প্রেক্ষাপটে ক্রিকেট, সংগ্রাম, আত্মসম্মানের গল্প নিয়ে তৈরি এই ছবি শুধু বক্স অফিসেই সাফল্য পায়নি, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের মুখ উজ্জ্বল করেছিল। তবে ২৫ বছর পূর্তির প্রাক্কালে ছবিটিকে ঘিরে নতুন করে যে প্রশ্ন উঠছে, তা হল—প্রায় '২৫ কোটি টাকা বাজেটের' এই ছবিতে অভিনয় করা তারকারা কত পারিশ্রমিক পেয়েছিলেন?

ছবির কেন্দ্রীয় চরিত্র ভুবন-এর ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। শুধু অভিনেতা হিসেবেই নয়, এই ছবির অন্যতম প্রযোজকও ছিলেন তিনি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ছবিতে অভিনয়ের জন্য আমির খান প্রায় ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সেই সময়ের হিসেবে এটি ছিল উল্লেখযোগ্য অঙ্ক। ছবির সাফল্যের সঙ্গে তার নাম এমনভাবে জড়িয়ে যায় যে ‘লাগান’ আজও তার কেরিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ছবির নায়িকা গ্রেসি সিং, যিনি ‘গৌরী’ চরিত্রে অভিনয় করেছিলেন, তুলনামূলকভাবে অনেক কম পারিশ্রমিক পেয়েছিলেন। জানা যায়, তার পারিশ্রমিক ছিল প্রায় ৫ লক্ষ টাকা। যদিও ছবির মুক্তির পর তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। একইভাবে ব্রিটিশ অভিনেত্রী র্যাচেল শেলি, যিনি ‘এলিজাবেথ 'রাসেল’-এর চরিত্রে অভিনয় করেছিলেন, তার পারিশ্রমিকও আন্তর্জাতিক মানদণ্ডে খুব বেশি ছিল না বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে ছিলেন পল 'ব্ল্যাকথর্ন ক্যাপ্টেন অ্যান্ড্রু রাসেল' যশপাল শর্মা, আদিত্য লাখিয়া, অখিলেন্দ্র মিশ্র, রাজ জুতশি -সহ আরও অনেক অভিনেতা। তাদের অধিকাংশই সেই সময়ের চরিত্রাভিনেতা ছিলেন এবং পারিশ্রমিকও ছিল তুলনামূলকভাবে সীমিত। যদিও নির্দিষ্ট অঙ্ক সব ক্ষেত্রে প্রকাশ্যে আসেনি, তবে ছবির বাজেটের বড় অংশ ব্যয় হয়েছিল বিশাল সেট, লোকেশন, পোশাক, ক্রিকেট দৃশ্যের শুটিং ও দীর্ঘ প্রযোজনা প্রক্রিয়ার পিছনে।

মুক্তির পর ‘লাগান’ বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করে। অস্কারের সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে মনোনয়ন পায়। ভারতীয় সিনেমার বিশ্বমঞ্চে পরিচিতি বৃদ্ধিতে ছবিটির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৫ বছর পরও ‘লগান’ শুধু একটি সফল সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক। আর সেই কারণেই ছবির নির্মাণ খরচ থেকে শুরু করে তারকাদের পারিশ্রমিক—সব কিছু নিয়েই আজও দর্শকদের আগ্রহ এতটুকু কমেনি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের