নিজস্ব প্রতিনিধি , পাম্পলোনা - বার্সাকে পেছনে ফেলে শীর্ষে ওঠার পড়ি হঠাৎ ছন্দপতন রিয়াল মাদ্রিদের। ফের বার্সেলোনাকে ওপরে ওঠার জন্য সুযোগ দিল আর্বেলোয়ার দল। শনিবার রাতে ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে তাদের মাঠে হার স্বীকার করেছে রিয়াল মাদ্রিদ। বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকলেও বার্সার থেকে একটি ম্যাচ কম খেলেছে রিয়াল।
বল পজিশনে বিপক্ষের থেকে ৪ গুণ এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। প্রতি আক্রমণ মূলক ফুটবল খলেছিল ওসাসুনা। আক্রমণে রিয়ালের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে তারা। ম্যাচের ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ওসাসুনাকে এগিয়ে দেন বুদিমির। প্রথমার্ধে পিছিয়ে থেকেই সাজঘরে যায় মাদ্রিদ। এরপর দ্বিতীয়ার্ধেও পজিশনের হেরফের হয়নি। ৭৩ মিনিটে গোল শোধ করেন ভিনিসিয়স জুনিয়র। গোলের ছন্দে অব্যাহত রয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচ যখন প্রায় শেষের পথে। যখন মনে হচ্ছিল দুই দলই ১ পয়েন্ট ভাগাভাগি করে নেবে ঠিক তখনই গোল হজম করে রিয়াল মাদ্রিদ। ৯০ মিনিটের মাথায় বিপক্ষের কফিনে শেষ পেরেক পুঁতে জয় নিশ্চিত করেন গার্সিয়া। এরপর সংযুক্তি সময় পেলেও সমতা ফেরাতে পারেনি মাদ্রিদ।
বর্তমানে ২৫ টি ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জয় পেলে ৬৩ পয়েন্ট হত তাদের। একটি ম্যাচ কম খেল ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। রবিবারের ম্যাচে জয় পেলে ফের শীর্ষে উঠবেন লেমিন ইয়ামালরা। তবে ড্র বা হারলে ফের দ্বিতীয় স্থানেই থাকতে হবে তাদের। এই মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে লা লিগা টেবিল। লড়াই শুধুই রিয়াল মাদ্রিদ - বার্সেলোনার।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের