নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - মাদ্রিদ ডার্বি মানেই নাটক। লড়াই চালিয়েও বেশিরভাগ সময়ই রিয়াল মাদ্রিদের কাছে পরাস্ত হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। সেটা ফাইনালেই হোক বা গ্রুপ পর্বের ম্যাচে। রবিবার গভীর রাতে লা লিগায় মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয় রিয়াল ও অ্যাতলেতিকো। যেখানে ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয় আরবেলোয়ার ছেলেরা। জোড়া গোল করেন ভিনিসিয়স জুনিয়র।একটি করেন দুরন্ত ছন্দে থাকা ফেদেরিকো ভালভার্দে।
ম্যাচের শুরু থেকেই গোলের খিদে ছিল রিয়াল মাদ্রিদের। তারকাদের নিয়েই প্রথম একাদশ সাজিয়েছিলেন আরবেলোয়া। ৮ মিনিটের মাথায় ভালভার্দের একটি শট পোস্টে লেগে ফেরত আসে। তবে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছিল অতিথি শিবিরও। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় গোল করে অ্যাতলেতিকো মাদ্রিদ। গোল করেন লুকম্যান। প্রথমার্ধ শেষে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে রিয়াল মাদ্রিদ।
তবে দ্বিতীয়ার্ধ শুরুতে চিত্রটা পুরো বদলে যায়। ব্রাহিম ডিয়াজকে বক্সের মধ্যে অবৈধভাবে ফাউল করেন বিপক্ষ ডিফেন্ডার। পেনাল্টি থেকে সমতা ফেরান ভিনিসিয়স। তবে ভালভার্দেকে কোনোভাবেই ম্যাচ থেকে আলাদা করা যায় না। কাঁটা ঘায়ে নুনের ছিটে দিয়ে তিন মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান তিনি। বিপক্ষকের ভুল থেকে বল নিয়ে জালে জড়িয়ে দেন উরুগুয়ের মিডফিল্ডার। ক্রমশ চাপ সৃষ্টি করছিলেন তিনি। এরপর ৬৬ মিনিটের মাথায় আর্জেন্টাইন ফুটবলার নাহুয়েল মোলিনার চোখ ধাঁধানো দূরপাল্লার শটে সমতা ফেরায় বিপক্ষ। এই গোলের কোনো জবাব ছিল না লুনিনের কাছে।
এরপর ৭২ মিনিটে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় উঠে কাটব্যাক করে ভেতরে ঢুকে বক্সের মাথা থেকে শট নিয়ে জালে জড়িয়ে দেন ভিনিসিয়স। অসামান্য গোল করেন তিনি। এরপর বিপক্ষ খেলোয়াড়কে পেছন থেকে ফাউল করায় সোজা লাল কার্ড দেখেন ভালভার্দে। ঠিক ২০২০ সালে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আলভারো মোরাতাকে ইচ্ছাকৃত ফাউল করে লাল কার্ড দেখেন। যার জেরে ট্রফি এসেছিল রিয়ালের ঘরে। এবারও তাই হল। ট্রফি না পেলেও ৩ পয়েন্ট অর্জন করেছে রিয়াল। তবে ফাউলটি দরকার ছিল না। ১০ জনের রিয়ালের ফায়দা তুলতে পারেনি অ্যাতলেতিকো।
বর্তমানে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। একই ম্যাচ খেলে ৭৩ পয়েন্টে রয়েছে বার্সেলোনা। পরের ম্যাচে ভালভার্দে না থাকায় কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে লস ব্ল্যাংকসরা। তবে নিঃসন্দেহে জমে উঠেছে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার লড়াই।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের