নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ক্যানিংয়ে এক মহিলা হোমগার্ডের রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত হোমগার্ডের নাম গুলজান পারভিন মোল্লা। বয়স ২২ বছর। জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকার বাসিন্দা তিনি। ক্যানিং থানায় হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন গুলজান। পরিবারের অভিযোগ, থানার এক এসআই সায়ন ভট্টাচার্য প্রেমের জালে ফাঁসিয়ে তাদের মেয়েকে খুন করেছেন। শুক্রবার ডিউটি শেষ করে ক্যানিং থানার পিছনে থাকা পুলিশ কোয়ার্টারে যান গুলজান। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বারবার ফোন করা হলেও তিনি কোনও উত্তর দিচ্ছিলেন না। সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত কোনও খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা ক্যানিং থানায় পৌঁছান।
মৃতার বোন রুকসানা খাতুন দিদির কোয়ার্টারে যান। সেখানে দরজা ভেজানো অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। দরজা খুলতেই সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় গুলজানকে দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ক্যানিং থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গুলজানের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন।
পরিবারের পক্ষ থেকে অভিযোগের তির থানার এসআই সায়ন ভট্টাচার্যের দিকে। ইতিমধ্যেই থানার এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গুলজানের পরিবার। ঘটনায় খুন না আত্মহত্যা সেই বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারীরা।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের