নিজস্ব প্রতিনিধি , চন্ডীগড় - রবির সকালেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল জাতীয় সড়ক। ঘন কুয়াশার মধ্যে একের পর এক বাসের পরপর ধাক্কায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। হরিয়ানার রেওয়াড়ি জেলায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়াড়ি জেলার ৩৫২ডি জাতীয় সড়কে। আচমকা একটি বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দেখা যায়, পিছন থেকে আসা অন্তত তিন থেকে চারটি বাস একে অপরকে ধাক্কা মেরেছে। সংঘর্ষের তীব্রতায় বাসগুলির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বাসগুলিতে থাকা একাধিক যাত্রী গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেতেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ ও প্রশাসনের সহায়তায় দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা ছিল। দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় চালকেরা সামনে থাকা গাড়ি ঠিকমতো দেখতে পাননি বলেই প্রাথমিক অনুমান।
তবে শুধু কুয়াশাই নয়, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার মতো অন্য সম্ভাব্য কারণগুলিও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত বাসগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় প্রশাসন।
বিয়ের প্রতিশ্রুতি থাকা সম্পর্কে নির্যাতন হলে আইনি ব্যবস্থা, বিবাহিত ও লিভ-ইন মহিলাকে এক চোখে দেখার নির্দেশ
ডুবে গেল পণ্যবাহী জাহাজ, হরমুজ় প্রণালীতেও হামলা, পশ্চিম এশিয়ার জলপথে বাড়ছে উদ্বেগ
নিট বিক্ষোভে হামলার ছক! উদ্ধার পিস্তল-পেট্রল বোমা, দুই মডিউলের হদিস পুলিশের
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের