নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড় - মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। তবে এই জয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাঁদের দাবি, ক্রস ভোটিং হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনে। অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীরা।
চণ্ডীগড়ের কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি বলেন, “যদি সত্যিই ক্রস ভোট হয়ে থাকে, তাহলে ইন্ডিয়া জোটের প্রত্যেক সদস্যের উচিত এর তদন্ত করা। ক্রস ভোটিং গুরুতর সমস্যা। একেবারে পদ্ধতিগত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে।“তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “বিরোধী সাংসদদের ভোট কিনতে বিজেপি টাকার বস্তা নিয়ে নেমেছিল। এক একজনের ভোট কিনতে ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ করেছে বিজেপি।“
এদিকে আবার সোশ্যাল মিডিয়ায় ক্রস ভোট করা সাংসদদের ধন্যবাদ জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। উল্লেখ্য, ৪৫২ টি ভোট পেয়ে উপরাষ্ট্রপতি পদে বসছেন সিপি রাধাকৃষ্ণণ। মাত্র ৩০০ টি ভোট পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং গোহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। তাৎপর্যপূর্ণভাবে পদ্ধতিগত ভুলের জন্য বাতিল হয়েছে ১৫ টি ভোট। তবে কাদের পক্ষে এই ভোট ছিল, তা এখনও অজানা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের