নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন স্বয়ং ‘প্রিয় বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করমর্দন, আলিঙ্গন করে দিল্লি-মস্কোর মৈত্রীর বার্তা দিলেন দুই রাষ্ট্রনেতা। এরপর একই গাড়িতে সওয়ার হলেন দুই বন্ধু।
সাধারণ প্রোটোকল অনুযায়ী কোনও বিদেশি রাষ্ট্রনেতা ভারত সফরে এলে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির থাকেন না প্রধানমন্ত্রী। তবে ২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২০১৮-য় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে হাজির হয়েছিলেন মোদি। ২০২৫-এ প্রাণের ‘প্রিয় বন্ধু’ পুতিনের জন্যও একই কাজ করলেন তিনি।

এখানেই শেষ নয়। ‘প্রিয় বন্ধু’ পুতিনকে নিয়ে নিজের গাড়িতে করে ৭ লোককল্যাণ মার্গের উদ্দেশ্যে রওনা দেন মোদি। রুশ প্রেসিডেন্টের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবং অপারেশন সিঁদুরের পর প্রথবার ভারত সফরে এলেন পুতিন। শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক ভাবে বৈঠক এবং সভায় অংশ নেবেন তিনি।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের