69e5daac680f2_Gallery_20260420_1776671197
এপ্রিল ২০, ২০২৬ বিকাল ০৬:২৯ IST

ক্রিকেটারদের পকেটে ১০০ কোটি! IPL নিয়ে বড় ঘোষণা ললিত মোদির

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - IPL-এর আকাশছোঁয়া সাফল্য নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন টুর্নামেন্টের জনক ললিত মোদি। তার মতে, আগামী দিনে এই লিগ থেকে একেকজন ক্রিকেটারের আয় ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে, যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে।

ললিত মোদি ২০০৮ সালে IPL-এর পরিকল্পনা বাস্তবায়ন করেন, যার জন্য তাকে 'ফাদার অফ IPL' বলা হয়। বলিউড গ্ল্যামার ও ক্রিকেট মিশিয়ে একে কোটি টাকার ব্যবসায় পরিণত করেছিলেন তিনিই। তবে ২০১০ সালে আর্থিক অনিয়ম ও শৃঙ্খল ভঙ্গের অভিযোগে বরখাস্ত হওয়ার পর বর্তমানে তিনি লন্ডনে নির্বাসনে আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ললিত জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে এই টুর্নামেন্ট এমন এক শিখরে পৌঁছাবে যেখানে প্রথম সারির তারকাদের ম্যাচ পিছু পারিশ্রমিক হবে প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

তার গণনা অনুযায়ী, সেই সময় সেরা খেলোয়াড়দের বার্ষিক বেতন ১৩০ থেকে ১৫০ কোটির ঘরে পৌঁছে যাবে। কেভিন পিটারসেন যখন 'দ্য হান্ড্রেড' লিগকে ইংল্যান্ডের IPL বানানোর স্বপ্ন দেখছেন, তার জবাবে ললিত সটান বলেন, 'বন্ধু, এই জীবনে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টই IPL-এর মতো রাজকীয় হবে না'। এবারের আসরে রাজস্থান রয়্যালসের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই প্রাক্তন কমিশনার। মাত্র ১৫ বছর বয়সে বৈভবের বিধ্বংসী ব্যাটিং দেখে ললিত এতটাই অবাক হয়েছিলেন যে, গুগলে সার্চ করে তার বয়স যাচাই করতে বাধ্য হন।

মোদির মতে, 'আগামী দিনে ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠবে বৈভব। এইটুকু বয়সে ওর আত্মবিশ্বাস সত্যিই অবাক করে দেওয়ার মতো। বৈভবের মতো অন্তত ৫০টা ছেলে ভারতে আছে। IPL এই পরিবর্তনটাই করেছে যে দেশের আনাচকানাচের প্রতিভাদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে'। ১৫ বছরের তরুণের ব্যাটিং দেখে নিজের ১৪ বছর বয়সী ছেলের কথা মনে পড়ে যায় তার। তিনি বিশ্বাস করেন, বৈভবের মধ্যে সকলকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে।

পরিশেষে ললিত মোদি মনে করিয়ে দেন, শুরুতে অনেকের সংশয় থাকলেও বর্তমানে IPL বিশ্বের অন্যতম ধনী লিগ। ১৭ বছর আগে ১২৫ কোটি টাকার ঘুষ নেওয়ার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, সেই বিতর্ক আজও পিছু ছাড়েনি। তবুও মাঠের বাইরের সেই সব আইনি লড়াইকে একপাশে রেখে IPL-এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি নিয়ে মোদির এই নতুন ভবিষ্যদ্বাণী এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন

এখন তেমন কেউ নেই! বৈভবের মন্তব্যে সরগরম ক্রিকেটমহল
জুলাই ২৯, ২০২৬

কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল

রিংয়ে জোড়া বাজিমাত! সেমিফাইনালে সাক্ষী-অরুন্ধতী, ভারতের ঝুলিতে নিশ্চিত আরও দুই পদক
জুলাই ২৯, ২০২৬

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য

আরসিবির মুকুট, চারে নেমে চেন্নাই! IPL-এর ব্র্যান্ড ভ্যালু তালিকায় বড় রদবদল
জুলাই ২৯, ২০২৬

চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই

জয় মোহনবাগান! ২৯ জুলাইয়ে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ফিরল ১৯১১-এর স্মরণীয় অধ্যায়
জুলাই ২৯, ২০২৬

মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর

বক্সিংয়ে জোড়া পদক নিশ্চিত! কমনওয়েলথে ভারতের দাপট
জুলাই ২৯, ২০২৬

প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের

রুপোর জোড়া সাফল্যে উজ্জ্বল ভারত! নজর কাড়লেন গুলবীর-হরজিন্দর
জুলাই ২৯, ২০২৬

১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর

বাংলার টেনিস প্রতিভার পাশে রাজ্য! আকাঙ্ক্ষার খেলার সমস্ত খরচ বহন করবে সরকার
জুলাই ২৮, ২০২৬

দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার

পোলিওয় হারিয়েছেন পা, নির্যাতন, তারপর সোনা! শর্মিলার লড়াইয়ে গর্বিত ভারত
জুলাই ২৮, ২০২৬

দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা

১৬ বছর আগে বাবার পদক, এবার ছেলের রুপো! ফের হাসল ভাল্লুরি পরিবার
জুলাই ২৮, ২০২৬

একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা

যার সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করতেন, এবার তাকেই হারালেন! স্বপ্নপূরণ বাংলার সিন্ড্রেলা দাসের
জুলাই ২৮, ২০২৬

একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা

একদিনেই ৬ পদক ভারতের! সোনা জিতে কমনওয়েলথে ইতিহাস গড়লেন শর্মিলা ধনখড়
জুলাই ২৮, ২০২৬

পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ

আরও এক পদক ভারতের! রুপো জিতে নজর কাড়লেন জ্ঞানেশ্বরী যাদব
জুলাই ২৮, ২০২৬

৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫

চোটের ধাক্কা সামলেও বুমরাহ স্কোয়াডে! শ্রীলঙ্কা সফরের দলে ফিরলেন জাদেজা, সুযোগ নতুন মুখেরও
জুলাই ২৮, ২০২৬

ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা

ইঁদুর দৌড়ে নেই! দল থেকে বাদ পড়েই বিস্ফোরক সঞ্জু
জুলাই ২৭, ২০২৬

সবে তো শুরু! সিরিজের সেরা হয়েই বড় হুঁশিয়ারি ১৫ বছরের বৈভবের
জুলাই ২৭, ২০২৬

জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের