নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড থেকে এখন অনেক দূরে প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন যুক্তরাষ্ট্রেই নিজের সংসার পেতেছেন। তবে এদেশের কোনো সংস্কৃতিই ভুলে যাননি। তবে প্রিয়াঙ্কা এখন আর দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয় , বিশ্বদরবারে পরিচিত মুখ তিনি। তবে প্রথম সারির নায়িকা হয়েও কেন বলিউড ছাড়তে হয়েছিল তাকে , বিষয় খোলসা করলেন তারকা অভিনেত্রী। বলাবাহুল্য , বিস্ফোরণ ঘটালেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন , "বলিউডে কাজ করার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা ছিল। আমি নানা ধরণের চরিত্রে অভিনয় করতে চাইতাম। নিজেকে আরও প্রমাণ করতে চাইতাম। যা সম্পূর্ণ হয়ে উঠছিল না। ফলে একটা শূন্যতা তৈরি হচ্ছিল। এরপর আমি বুঝতে পারি আমার কাজের পরিসর কমে আসছে। ক্রমেই আমি কোণঠাসা হচ্ছি। এরপরই আমি হলিউডের ছবিতে কাজ করার চিন্তাভাবনা করি। একটা সময়ের পর শুরু হয় আমার নতুন জার্নি। নিজেকে বিশ্বের দরবারে প্রমাণ করার যাত্রা শুরু হয়।"
প্রায় এক দশক বলিউড থেকে দূরে প্রিয়াঙ্কা। বারাণসী ছবির মাধ্যমেই ঘটতে চলেছে প্রত্যাবর্তন। এই বিষয়ে অভিনেত্রী আরও বলেন , "বহু বছর পর ভারতের বিনোদুনিয়ায় কাজ করেছি। ‘বারাণসী’ ছবিতে কাজ করে আমি সত্যিই আপ্লুত। এ আমার কেরিয়ারে এক পরম পাওয়া। এবার দেখার বিষয় সকলে আমাকে আগের মতই পছন্দ করে কিনা।"
উল্লেখ্য , বিশ্বদরবারে অভিনেত্রীর কাজ শুরু হয় জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে।এরপর একে একে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন তিনি। জলের মতই বলিউডেও নিজেকে মানিয়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। শেষ তাঁকে দেখা গিয়েছিল বলিউডের পর্দায়‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির সুবাদে। বলিউডে পায়ের জমি শক্ত করেও হলিউডে যেতে হয়েছিল।।তবে সেই সফর এখন ভীষণই প্রশংসিত। তার ফলও পেয়েছেন হাতেনাতে। কোনোভাবেই আর পেছনে ফিরে তাকাতে হবেনা তাকে এটা একেবারেই নিশ্চিত।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের