নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যতই দিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে মহিলা ফুটবল। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল যথেষ্ট শক্তিশালী। এর আগেও একাধিক বড় ম্যাচে জয় ছিনিয়ে এনেছেন প্রিয়াঙ্কা দেবীরা। এবার কন্যাশ্রী কাপের একটি ম্যাচে দীপ্তি সংঘকে ২১ গোলের মালা পরাল লাল হলুদ ব্রিগেড। সর্বাধিক ছ’টি গোল করেছেন অষ্টম ওঁরাও।
শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকে ইস্টবেঙ্গল। দীপ্তি সংঘের অর্ধেই মূলত খেলা চলতে থাকে। তাদের আক্রমণে ওঠার কোনো সুযোগই দেয়নি ইস্টবেঙ্গল। ৩ মিনিটের মাথায় প্রথমবার বিপক্ষের জালে বল জড়িয়ে দেয় মশাল বাহিনী। পরের মিনিটেই গোল করেন প্রিয়াঙ্কা দেবী। প্রথমার্ধে ৭ টি গোলে এগিয়ে থাকে লাল হলুদ। এরপরের ১৪ টি গোল আসে দ্বিতীয়ার্ধে।
ইস্টবেঙ্গলের হয়ে মোট ৬ টি গোল করেন অষ্টম ওঁরাও। চারটি করে গোল করেছেন সন্ধ্যা মাইতি , শিল্কি দেবী , প্রিয়াঙ্কারা। এছাড়া একটি করে গোল করেছেন পূর্ণিমা দাস, শ্রাবণী মুর্মু ও আন্টাসিয়া ওরাওঁ। গোটা ম্যাচে মশাল বাহিনীর মেয়েদের আগ্রাসন ছিল চোখে পড়ার মত। দ্বিতীয় বৃহত্তম জয় পেল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল।
ম্যাচ শেষে ছয় গোলের নায়িকা অষ্টম ওরাওঁ বলেন, “আজকের জয়ে আমি মারাত্মক খুশি। তবে এটা শুধু আমার সাফল্য নয়, পুরো দলের পরিশ্রমের ফল। কোচ আমাদের যে পরিকল্পনা দিয়েছিলেন আমরা সেটাই মাঠে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। সতীর্থরা বারবার আমাকে ভালো পাস দিয়েছে। সামনে আরও কঠিন লড়াই আছে। তাই এখন থেকেই মনোযোগ ধরে রাখতে হবে।"
ম্যাচ শেষে দীপ্তি সংঘের সহকারী কোচ সৌমেন দাস বলেন, "স্কোরলাইন হতাশাজনক। এটা মানতেই হবে। তবে মেয়েরা শেষ পর্যন্ত লড়াই করেছে। সেটাই ইতিবাচক দিক। আমরা কোথায় ভুল করেছি, তা বিশ্লেষণ করব। এই অভিজ্ঞতা থেকেই শিখে আগামী ম্যাচে আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের