নিজস্ব প্রতিনিধি, পাটনা – সম্প্রতি বিহারে প্রধানমন্ত্রী মোদি ও তাঁর মা হীরাবেন মোদিকে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এবার একই অভিযোগ উঠল আরজেডি কর্মীদের বিরুদ্ধে। এমনকি প্রধানমন্ত্রীর মা-কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ নিয়ে আরজেডি কর্মীদের নাকি উৎসাহ দিচ্ছেন তেজস্বী যাদব। এমনটাই অভিযোগ উঠেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তেজস্বী যাদবের সভা থেকে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন আরজেডি কর্মীরা। তাতে উৎসাহ দিচ্ছেন তেজস্বী। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এর আগে ভোটার অধিকার যাত্রা নিয়ে বড়সড় বিতর্কের মুখে পড়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদিকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে।
ভোটার অধিকার যাত্রার যাত্রাপথের এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদি এবং তাঁর মা হীরাবেন মোদিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কংগ্রেস কর্মীরা। সেই সময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। বিজেপির মুখপাত্র নীরজ কুমার বলেন, “রাহুল গান্ধী নিজে ভোটার অধিকার যাত্রা থেকে নিয়মিত প্রধানমন্ত্রীকে নিম্নরুচির ভাষায় আক্রমণ করে যাচ্ছেন। সেই বার্তা দিচ্ছেন দলের কর্মীদেরও। গরিব ওবিসি পরিবারের একজন প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা কংগ্রেসের সহ্য হচ্ছে না। ওই সভা থেকে যে সব মন্তব্য করা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে খোদ রাহুল গান্ধীকে।“
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের