নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি – মিজোরাম, মণিপুর সফর সেরে রবিবার অসমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দারং জেলায় এক জনসভা থেকে কংগ্রেস ‘দেশদ্রোহী’ বলে তোপ দাগলেন তিনি। তাঁর দাবি, “পাকিস্তানী জঙ্গিদের সমর্থন করে কংগ্রেস।“ পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
মোদি বলেন, “বিজেপি অনুপ্রবেশকারীদের জমি দখল ও জনবিন্যাস নষ্ট করার ষড়যন্ত্র ব্যর্থ করতে সচেষ্ট। কিন্তু অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তা হয়ে উঠেছে কংগ্রেস। এরা ভারতের বীর সেনাকে সমর্থন করার পরিবর্তে পাকিস্তান সন্ত্রাসবাদীদের সমর্থন করছে। অবৈধভাবে দখল করা জমি থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো ও সেই ভূখণ্ডে কৃষকদের চাষবাসের সুযোগ করে দেওয়া এক উল্লেখযোগ্য পদক্ষেপ। যা করে দেখিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা।“
তিনি আরও বলেন, “কয়েক দশক অসম শাসন করেছে কংগ্রেস। কিন্তু ব্রহ্মপুত্র নদীতে তৈরি করেছে মাত্র ৩ টি ব্রিজ। অথচ বিজেপি সরকার আসার পর গত ১০ বছরে এমন ৬ টি ব্রিজ তৈরি হয়েছে। বর্তমানে ভারত বিশ্বের মধ্যে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এই আর্থিক উন্নতির জোয়ারে আসামের যোগদান ১৩ শতাংশ। সেটা সম্ভব হয়েছে ডবল ইঞ্জিন সরকারের দৌলতে। বিকশিত ভারতের যে স্বপ্ন আমরা দেখছি সেখানে পালন করছে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ভূমিকা।“
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের