নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নিরীহ বাস চালককে মাঝ রাস্তায় নামিয়ে আজব দাদাগিরি চিকিৎসক আর তার ড্রাইভারের। সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে রোয়াব দেখিয়ে রাস্তায় বেসরকারি বাস চালকে দাঁড় করিয়ে বচসায় জড়ালেন চিকিৎসকের গাড়ির চালক। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে নদীয়ার সীমান্তবর্তী এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার একটি বেসরকারি বাসের সঙ্গে এক চিকিৎসকের গাড়ির সামান্য ছোঁয়া লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে ২ চালকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কল্যাণী জাতীয় সড়কের ৪২ নম্বর রেলগেট পার করার সময় ঘটনাটি ঘটে বলে জানা যায়। চিকিৎসকের গাড়ি চালক রাস্তাতেই বাস থামিয়ে নীরিহ বাস চালকে হুমকি দেওয়ায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে পরে। ঘটনার জেরে রাস্তায় লোক জড়ো হয় , যান চলাচলও ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় কল্যাণী ট্রাফিক পুলিশ। পুলিশ আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে পরিস্থিতি সামাল দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান , গেট পড়ার কারণে রাস্তায় অনেক জাম ছিল। রাস্তা পার হওয়ার সময় আচমকা সামান্য ধাক্কা লেগেছে। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের অনেকেরই অনেক অসুবিধা হয়। প্রায় ২০ মিনিট ধরে বাস দাঁড় করিয়ে রাখা হয় রাস্তায়।অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের