নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেতা জীতু কমল এবার সমাজসেবার কাজে নিলেন নতুন দায়িত্ব। মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়ানোর উদ্দেশ্যে তিনি একটি সামাজিক ট্রাস্ট গঠন করলেন। শনিবার এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। দুঃস্থ মানুষের সাহায্যকে আরও সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

জীতু কমলের ছাত্রজীবন কেটেছে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে। সেই সময় তিনি কলেজের জেনারেল সেক্রেটারি হিসেবে নানা দায়িত্ব পালন করেছেন।সম্প্রতি বহু বছর পর তিনি পুরনো এলাকায় ফিরে কলেজ জীবনের নানা স্মৃতি ভাগ করে নেন। এলাকার মানুষের সঙ্গে আজও তার আন্তরিক সম্পর্ক রয়েছে বলে জানান অভিনেতা।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত রয়েছেন জীতু। তার বিশ্বাস, সৎভাবে জীবনযাপন করলে অনেক সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজনের বাইরে অর্থের পিছনে না ছুটে মানুষের জন্য কাজ করাই বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। সেই ভাবনা থেকেই এই নতুন ট্রাস্টের সূচনা করেছেন।

'জীতু কমল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশাল ট্রাস্ট' এর মাধ্যমে অসহায় মানুষকে খুঁজে সাহায্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। অভিনেতার দাবি, অনেকেই বিভিন্ন সময় সাহায্যের আবেদন নিয়ে তার কাছে আসেন। এবার সেই কাজ একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে করা হবে। এই উদ্যোগে তার সঙ্গে আরও কয়েকজন স্বেচ্ছাসেবী যুক্ত রয়েছেন।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের