নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - গুজরাতে হাড়হিম করা ঘটনা। অষ্টম শ্রেণির এক ছাত্র ছুরি দিয়ে খুন করল দশম শ্রেণির সহপাঠীকে। এই ঘটনায় কার্যত উত্তাল হয়ে উঠেছে স্কুল চত্বর। অভিভাবক ও স্থানীয়দের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।
সূত্রের খবর, সিঁড়ি দিয়ে নামার সময় দশম শ্রেনীর ওই ছাত্রের সঙ্গে ধাক্কা লাগে অষ্টম শ্রেণীর ছাত্রের। এর জেরে হঠাৎই অষ্টম শ্রেনীর ওই ছাত্র ছুরি নিয়ে এসে দশম শ্রেনীর ছাত্রের পেতে আঘাত করে। এর ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর স্কুলে কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হয় তার। জানা মৃত যুবকের নাম নয়ন, সিন্ধি সম্প্রদায়ের বাসিন্দা। আর এই ঘটনাকে ঘিরেই বুধবার উত্তপ্ত হয়ে উঠে স্কুল চত্বর।
বুধবার সকালে স্কুলে ভিড় জমাতে শুরু করেন ক্ষুব্ধ অভিভাবকরা। তাঁদের সঙ্গে যোগ দেন সিন্ধি সম্প্রদায়ের মানুষ ও অখিল ভারতীয় সম্প্রদায়ের কর্মীরা। স্কুলের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবকরা, ভাঙচুর চালানো হয় স্কুলের গাড়ি ও বাসে। শিক্ষক-কর্মচারীদেরও মারধরের অভিযোগ ওঠে বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যারিকেড দেয় পুলিশ। কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে আইনরক্ষকদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। স্কুলের ভিতরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। ইতিমধ্যে অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নিয়েছে গুজরাত পুলিশ। নাবালক আইন অনুযায়ী তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।
পরিবারের অভিযোগ, স্কুল চত্বরের এই ধরনের ঘটনা ঘটলেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন পরিবার। ছাত্র খুনের ঘটনায় অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের