নিজস্ব প্রতিনিধি , উত্তরপ্রদেশ - কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। এক পুলিশকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের কানপুরে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সাংবাদিককে। অন্যদিকে , পুলিশকর্মীর বিরুদ্ধেও তল্লাশি শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , নির্যাতিতা ছাত্রী সপ্তম শ্রেণির পড়ুয়া। রাত ১০ টার দিকে তাকে একটি গাড়িতে তুলে রেললাইনের পাশে একটি নির্জন জায়গায় নিয়ে যায় দুই অভিযুক্ত। সেখানে তাকে প্রায় দু’ঘণ্টা আটকে রেখে যৌন নির্যাতন করা হয়। সব শেষে অচৈতন্য অবস্থায় কিশোরীকে তার বাড়ির সামনে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তেরা। পলাতক সাব ইন্সপেক্টরকে খুঁজতে চারটি আলাদা দল গঠন করা হয়েছে পুলিশের তরফে। অপরাধে অভিযুক্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মালিকানা ছিল ওই পুলিশ কর্মীর নামে।
স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। একাংশের মন্তব্য , পুলিশকর্মী যুক্ত থাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। তদন্তে নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত ডিসিপি কপিলদেব সিংহ। তার মতে এই নৃশংস ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের বিরুদ্ধে সঠিক বিচার করা হবে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের