6a2bec2b451ed_image (1)
জুন ১২, ২০২৬ বিকাল ০৫:৪৯ IST

কিংবদন্তি যশপাল রানার অকাল প্রয়াণ , শোকস্তব্ধ ক্রীড়ামহল

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মাত্র ৪৯ বছর বয়সেই প্রয়াত হলেন কিংবদন্তি শুটার তথা কোচ যশপাল রানা। শুক্রবারে দিল্লির একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আন্তর্জাতিক স্তরে ভারতকে এনে দিয়েছিলেন একাধিক স্বর্ণ পদক। জীবনদশায় জিতেছেন অর্জুন পুরস্কার থেকে দ্রোণাচার্য্য পুরস্কারও। ১৯৯৭ সালে ক্রীড়াতে বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার জার্মানির মিউনিখ থেকে দেশে ফিরছিলেন যশপাল রানা। দেশে ফেরার সময় বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাকে দিল্লি বিমানবন্দরে নামানো হয়। নামানোর পর দিল্লির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় যশপাল রানাকে। চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে হাসপাতালেই তিনি প্রাণ ত্যাগ করেন।

যশপালের প্রথম কোচ ছিলেন তার বাবা নারায়ণ সিং রানা। যিনি ভারতের ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের একজন প্রাক্তন কর্মকর্তা ছিলেন। নারায়ণ সিং রানা ২০০০ সালে উত্তরাখণ্ডের প্রথম ক্রীড়ামন্ত্রীও হয়েছিলেন। যশপাল রানার বোন সুষমা সিং রানা এবং ভাই সুভাষ রানা দুজনেই  সফল ও দক্ষ শুটার। স্ত্রী অনুশ্রী বর্মা জাতীয় স্তরের শুটার এবং পরিবেশবিদ। প্রাক্তন স্ত্রী রীনা রানার দুই সন্তান। মেয়ে দেবাংশী রানা এবং ছেলে যুবরাজ রানা। বাবা যশপাল রানার মতই দেবাংশীও শুটিংকে বেছে নেন। যশপাল রানার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

১৯৯৪ সালে শুটার হিসেবে আন্তর্জাতিক স্তরে আত্মপ্রকাশ করেন যশপাল রানা। মাত্র কয়েক বছরের মধ্যেই ভারতের অন্যতম সফল শুটার হয়ে ওঠেন। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ জুড়ে একাধিক পদক জয় করেন। ১৯৯৪ এর মিলানে অনুষ্ঠিত বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে বিশ্বরেকর্ড গড়েন। একই বছরের শেষের দিকে, এশিয়ান গেমসে ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেন। ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে তিনটি সোনা জিতে নজর কাড়েন। কমনওয়েলথ গেমস ১৯৯৪, ১৯৯৮, ২০০২ এবং ২০০৬ মিলিয়ে তিনি মোট ১৫টি পদক জেতেন। যার মধ্যে ৯টি স্বর্ণ পদক। তিনি কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের অন্যতম সফল ক্রীড়াবিদ ছিলেন।

একজন সফল খেলোয়াড়ের হিসেবে অবসর নেওয়ার পর, ২০১২ সালে কোচ হিসেবে তার আবির্ভাব হয়। ২০২৪ সালের অলিম্পিকে মনু ভাকরের কোচ নিযুক্ত হন তিনি। প্যারিস অলিম্পিকে মনু ভাকর দুটি ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েন। ১৮ বছর বয়সেই তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন। এত কম বয়সে ক্রীড়াতে অসামান্য অবদানের জন্য ১৯৯৭ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। কোচিং ও নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরী করার জন্য ২০২০ সালে তিনি দ্রোণাচার্য্য পুরস্কার পান। তার অবদান ক্রীড়ামহল চিরকাল মনে রাখবে। 

আরও পড়ুন

বক্সিংয়ে জোড়া পদক নিশ্চিত! কমনওয়েলথে ভারতের দাপট
জুলাই ২৯, ২০২৬

প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের

রুপোর জোড়া সাফল্যে উজ্জ্বল ভারত! নজর কাড়লেন গুলবীর-হরজিন্দর
জুলাই ২৯, ২০২৬

১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর

বাংলার টেনিস প্রতিভার পাশে রাজ্য! আকাঙ্ক্ষার খেলার সমস্ত খরচ বহন করবে সরকার
জুলাই ২৮, ২০২৬

দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার

পোলিওয় হারিয়েছেন পা, নির্যাতন, তারপর সোনা! শর্মিলার লড়াইয়ে গর্বিত ভারত
জুলাই ২৮, ২০২৬

দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা

১৬ বছর আগে বাবার পদক, এবার ছেলের রুপো! ফের হাসল ভাল্লুরি পরিবার
জুলাই ২৮, ২০২৬

একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা

যার সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করতেন, এবার তাকেই হারালেন! স্বপ্নপূরণ বাংলার সিন্ড্রেলা দাসের
জুলাই ২৮, ২০২৬

একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা

একদিনেই ৬ পদক ভারতের! সোনা জিতে কমনওয়েলথে ইতিহাস গড়লেন শর্মিলা ধনখড়
জুলাই ২৮, ২০২৬

পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ

আরও এক পদক ভারতের! রুপো জিতে নজর কাড়লেন জ্ঞানেশ্বরী যাদব
জুলাই ২৮, ২০২৬

৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫

চোটের ধাক্কা সামলেও বুমরাহ স্কোয়াডে! শ্রীলঙ্কা সফরের দলে ফিরলেন জাদেজা, সুযোগ নতুন মুখেরও
জুলাই ২৮, ২০২৬

ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা

ইঁদুর দৌড়ে নেই! দল থেকে বাদ পড়েই বিস্ফোরক সঞ্জু
জুলাই ২৭, ২০২৬

সবে তো শুরু! সিরিজের সেরা হয়েই বড় হুঁশিয়ারি ১৫ বছরের বৈভবের
জুলাই ২৭, ২০২৬

জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক

না খেয়েই ১৯০ কেজি! কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জিতলেন মীরাবাঈ
জুলাই ২৭, ২০২৬

ভিনেশের যন্ত্রণা যেন না ফেরে! কমনওয়েলথে সোনার হ্যাটট্রিক মীরাবাঈর

কারগিল বিজয় দিবসে পাকিস্তান বধ! বীর সেনাদের জয় উৎসর্গ জাদুমণির
জুলাই ২৭, ২০২৬

পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে ভারতীয় বক্সার

এক ট্রেডেই বদলে যেতে পারে IPL! কেন্দ্রে হার্দিক পাণ্ডিয়া
জুলাই ২৪, ২০২৬

হার্দিককে ঘিরে বড় জল্পনা! মুম্বই-চেন্নাই ট্রেডে সরগরম IPL

এবার ভারতের মাটিতে অ্যাশেজ! চমকপ্রদ পরিকল্পনায় ক্রিকেট অস্ট্রেলিয়া
জুলাই ২৪, ২০২৬

ভারতের বিশাল ক্রিকেট বাজারে নজর অজি বোর্ডের

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের