নিজস্ব প্রতিনিধি, দিল্লি - খোদ দিল্লির মাটিতে তালিবানি নারী বিদ্বেষ। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশে আপত্তির অভিযোগ উঠল। সাংবাদিক বৈঠকে ঢুকতেই দেওয়া হয়নি কোনও মহিলা সাংবাদিককে। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। কেন্দ্রের বিরুদ্ধে তালিবানকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন একাধিক মহিলা সাংবাদিক।
এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি সহ একাধিক দুই দেশের প্রতিনিধি। তবুও সাংবাদিক বৈঠকে প্রবেশই করতে পারলেন না কোনও মহিলা সাংবাদিক। কেন্দ্রের তরফে ভারতীয় মহিলাদের অপমান, তালিবানের কট্টরপন্থাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে।
এক্স হ্যান্ডেলে বরিষ্ঠ সাংবাদিক নয়নিমা বসু লিখেছেন, “ভারত সরকারের নাকের ডগায়, রাজধানীর কেন্দ্রস্থলে আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি সাংবাদিক বৈঠক করলেন। সেখানে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হল না। এটা কীভাবে সম্ভব? মহিলা সাংবাদিকদের প্রতি এই জঘন্য আচরণের সিদ্ধান্ত কে অনুমোদন করেছে?” আলিশান জাফরি নামের এক সাংবাদিক লেখেন, “ভারতের মহিলা সাংবাদিকরা ভারতের মাটিতেই সাংবাদিক বৈঠকে যোগ দিতে পারছেন না, কারণ তালিবান এটা পছন্দ করছে না।“
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালিবান। এরপর থেকে মহিলাদের সমস্ত অধিকার কেড়ে নেয় কট্টর মৌলবাদী তালিবান সরকার। মেয়েদের স্কুল, উচ্চশিক্ষা থেকে খেলাধুলা নিষিদ্ধ করে দেয় কট্টর মৌলবাদী সরকার। এমনকি নিয়ম যদি কোনও আফগান মহিলা অমান্য করেন, তাহলে তাঁকে ভয়াবহ শাস্তি দেওয়া হয়।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের