নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - অবশেষে নিশ্চিত হয়ে গেল রঞ্জি ট্রফি ফাইনালের দুই দল। বাংলাকে হারিয়ে জম্মু কাশ্মীর আগেই চলে গিয়েছিল ফাইনালে। এবার তাদের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে উঠল কর্ণাটক। উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে ফাইনালে উঠলেন লোকেশ রাহুলরা।
ব্যাটারদের তাণ্ডবেই মূলত ফাইনালে উঠেছে কর্ণাটক।প্রথম ইনিংসে তারা ৭৩৬ রান করে। রাহুল ১৪১, পড়িক্কল ২৩২ ও আর স্মরণ ১৩৫ রান করেন। জবাবে ভীষণই তুচ্ছ রান তোলে উত্তরাখণ্ড। তারা করে ২৩৩ রান। অলআউট হয়ে যাওয়ার পর ফলো অনের সুযোগ থাকলেও তা দেয়নি কর্ণাটক।
দ্বিতীয় ইনিংসে কর্ণাটক তোলে ৩২৩ রান। ফের শতরান করেন স্মরণ। করেছেন ১২৭ রান। ৮৬ রানে অপরাজিত থাকেন রাহুল।উত্তরাখণ্ডের সামনে লক্ষ্য ছিল ৮২৭ রান। সেই রান যে উত্তরাখণ্ড করতে পারবে না, তা নিশ্চিত ছিল। ৬ উইকেটে ২৬০ রানের মাথায় খেলা ড্র করার সিদ্ধান্ত নেন উত্তরাখণ্ডের অধিনায়ক। প্রথম ইনিংসের লিড নিয়ই অবশেষে ফাইনালে ওঠে কর্ণাটক।
আগামী ২৪ শে ফেব্রুয়ারি রঞ্জি ট্রফির ফাইনাল। ২০১৪-১৫ মরসুমে শেষ বার রঞ্জির ফাইনালে উঠেছিল কর্নাটক। সে বার তামিলনাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ২০১৩-১৪ মরসুমেও রঞ্জি জিতেছিল কর্নাটক। সে বার তারা হারিয়েছিল মহারাষ্ট্রকে। ফের ১০ বছর বাদে খেতাব জয়ের হাতছানি কর্নাটকের সামনে।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের