নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মুক্তির পর থেকেই সকলের মুখে মুখে ধুরন্ধর ২। ব্লকবাস্টার হওয়ার আভাস ছিল আগেই। তার থেকেও বেশিকিছু পেয়েছে দর্শকমহল। ছবিতে হামজার মিশনের ভয়াবহতা ভীষণই উপভোগ করেছেন সকলে। ছবিতে অভিনয় করেছেন সারা অর্জুন। প্রথম ছবিতে অভিনয়ের পরই সাফল্যের চরমসীমায় পৌঁছে গেছেন সারা। এরপরই ঈশ্বর দর্শনে গেলেন অভিনেত্রী।
ইতিমধ্যেই ১৭০০ কোটি পেরিয়েছে ধুরন্ধর ২। এই গগনচুম্বী সাফল্যের মাঝেই উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন সারা। আধ্যাত্মিক আবেশে বিভোর হতে দেখা গেল অভিনেত্রীকে। পুজো দেওয়ার পাশাপাশি নিষ্ঠা সহকারে ভষ্ম আরতিও করেন সারা অর্জুন। পরনে হালকা বেগুনি রঙের শাড়ি। চেহারায় মেকআপের লেশমাত্র নেই। সাদামাটাভাবেই মন্দিরে বসে একমনে প্রার্থনা করছেন। সারার পুজো দেওয়ার ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুজো দিয়ে বেরিয়ে সারা বলেন , "আমি বাকরুদ্ধ। অন্তর থেকে এক গভীর ডাক অনুভব করেছিলাম, আর তাই মহাকালেশ্বরে ছুটে এলাম। পৃথিবীতে এর থেকে ভালো অনুভূতি আর কিছুই হতে পারে না। আমি নির্দিষ্টভাবে কোনও কিছুর জন্য প্রার্থনা করিনি। সকলের সুস্বাস্থ্য, ধনসম্পদ এবং সাফল্যের জন্যেই প্রার্থনা করেছি।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের