নিজস্ব প্রতিনিধি , ঢাকা - ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে এবার বড় তদন্ত শুরু হলো। নিরাপত্তার অজুহাতে এই মেগা টুর্নামেন্ট বয়কট করার নেপথ্য কারণ খুঁজবে ওপার বাংলার অন্তর্বর্তী সরকার। এই ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া দফতর। সচিব মাহবুব উল ইসলাম জানিয়েছেন, ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখতেই এই বিশেষ ব্যবস্থা।
বিতর্কের সূত্রপাত হয়েছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতীয় বোর্ডের কড়া অবস্থানের পর। বাংলাদেশের দাবি ছিল, ভারতের মাটিতে তাদের ক্রিকেটার ও সাংবাদিকরা সুরক্ষিত নন। সেই কারণে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার আর্জি জানালেও ICC তা খারিজ করে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলায় ICC। এই পুরো প্রক্রিয়ায় কোনো কূটনৈতিক ব্যর্থতা ছিল কি না, তা যাচাই করবেন অতিরিক্ত সচিব একেএম ওলি উল্লাহ। তার সঙ্গে এই কমিটিতে প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার ও আইনজীবী ফয়সল দাস্তগিরকেও রাখা হয়েছে।
ইতিমধ্যেই শাকিব আল হাসানের মতো তারকারা বাংলাদেশের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন। ওপার বাংলার বর্তমান ক্রিকেট বোর্ডে এখন তামিম ইকবালের মতো অভিজ্ঞ ব্যক্তিত্বরা দায়িত্বে রয়েছেন। যা কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পুরো ঘটনার একটি বিস্তারিত রিপোর্ট সরকারের কাছে জমা দেবে। কেন দেশের ক্রিকেটকে এমন আইনি ও আন্তর্জাতিক জটিলতায় ফেলা হলো, তা খুঁজে বের করাই এখন আসল লক্ষ্য। তদন্ত শেষ হওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না-সবই এখন ওলি উল্লাহর রিপোর্টের ওপর দাঁড়িয়ে।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের