নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই আগুনের লেলিহান শিখা। কাটোয়া রেলওয়ে স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় হঠাৎই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও পুড়ে ছাই হয়ে গেছে ট্রেনের একটি কামরা।
কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার জন্য ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। রবিবার সকাল সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও তার আগেই ভোর সাড়ে ৪টে নাগাদ স্থানীয়রা কামরার ভিতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কামরায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও দমকলের দুটি ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে ততক্ষণে কামরার ভিতরে থাকা কাঠের আসনসহ প্রায় সবকিছুই পুড়ে যায়। আগুন লাগার সময় ট্রেনে কোনও যাত্রী না থাকায় বড়সড় প্রাণহানির ঘটনা ঘটেনি। ভোরবেলায় যাত্রী সংখ্যা কম থাকায় আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন রেলকর্তারা। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে পাশাপশি দমকল বিভাগও আলাদা করে রিপোর্ট তৈরি করছে।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের