নিজস্ব প্রতিনিধি , কাশ্মীর - বৃহস্পতিবারে চাসোটি অঞ্চলে হড়পা বানের ক্ষতি সারতে না সারতেই ফের মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ ভাবে বিপর্যস্ত কাঠুয়া অঞ্চল। শনিবার গভীর রাতে এই বিপর্যয়ের মুখে পড়ে রাজবাগের জোড়ঘাটি গ্রাম। এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ভাবে ক্ষতির সম্মুখীন যোগাযোগ ব্যবস্থা।
সূত্রের খবর, বৃহস্পতিবার কাশ্মীরের চাসোটিতে মেগভাঙ্গা বৃষ্টিতে প্রবল বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়। যার ফলে প্রায় ৬০ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। আর সেই ক্ষয়ক্ষতি পুরোপুরি ঠিক না হতেই ফের শনিবার গভীর রাতে রাজবাগের জোড়ঘাটি গ্রামে হঠাৎ করেই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। যার কারণে গ্রামটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রবিবার ভোররাতে প্রবল বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসে কাঠুয়া জেলার জাঙ্গলোট অঞ্চলে। যার জেরে প্রাণ হারান ৪ জন, আহত হন আরও ৬ জন।
পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। রেললাইন, জাতীয় সড়ক এবং স্থানীয় থানাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। লাগাতার বৃষ্টিপাতের কারণে নদী ও জলাশয়ের জলস্তর দ্রুত বাড়তে থাকায় স্থানীয় প্রশাসন বিশেষ সতর্কবার্তা জারি করেছে। সাধারণ মানুষকে নদী ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, রবিবার সকালে হিমাচল প্রদেশের মাণ্ডিতেও হড়পা বান নেমেছে। বেশ কয়েকটি জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যদিও সেখানে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভারী বর্ষণে উঝ নদী বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সমস্ত প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের