নিজস্ব প্রতিনিধি, চেন্নাই – কারুরে দক্ষিণী অভিনেতা তথা তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান বিজয়ের রাজনৈতিক মিছিলে পদপিষ্টকাণ্ডে নয়া মোড়। দাবি ওঠে, বিজয় বক্তব্য রাখার সময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিদ্যুৎ সংযোগ। এই আবহে ‘দ্য তামিলনাড়ু ইলেকট্রিসিটি’ বোর্ডের মুখ্য ইঞ্জিনিয়ার রাজলক্ষ্মীর দাবি, বিজয়ের ভাষণ চলাকালীন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি।
টিভিকে-র তরফ থেকে দাবি করা হয়, ভ্যেনুতে বিজয় পৌঁছতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সোমবার তামিলনাড়ু প্রশাসনের তরফে জানানো হয়, ওই সভায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। রাজলক্ষ্মী জানিয়েছেন, “সমস্ত ছবি থেকেই স্পষ্ট যে আলো ছিল। জেনারেটর এবং উদ্যোক্তারা যে ফোকাস লাইটের ব্যবস্থা করেছিল, প্রবল ভিড়ে তা বন্ধ হয়ে যায়।“
‘দ্য তামিলনাড়ু ইলেকট্রিসিটি’ বোর্ডের কাছে গত ২৬ সেপ্টেম্বর টিভিকে পশ্চিমের সভাপতি আবেদন করেছিলেন, যাতে বিজয়ে বক্তব্য রাখার সময়ে যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন মানা হয়নি।
উল্লেখ্য, আয়োজকদের ধারণা ছিল মিছিলে আসতে পারেন ১০ হাজার মানুষ। তবে বাস্তবে জমায়েত করেন ৬০ হাজারের বেশি মানুষ। তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন জানান, বিজয়ের মিছিলের অনুমতি ছিল বিকেল ৩ টে থেকে রাত ১০টা পর্যন্ত। তবে তাঁর দলের এক্স হ্যান্ডেলে জানানো হয় ১২টায় আসবেন বিজয়। তিনি গিয়ে পৌঁছন ৭টা ৪০ মিনিটে। নির্ধারিত সময়ের অনেক পরে ঘটনাস্থলে বিজয় পৌঁছনোয় এমন ঘটনা ঘটেছে।
অভিযোগ, দীর্ঘক্ষণ চড়া রোদে অপেক্ষা করেছেন মানুষ। কারও জন্য ছিল না জল ও খাবারের ব্যবস্থা। প্রত্যক্ষদর্শীদের দাবি, “ভিড় এতটাই বেশি হয়ে গিয়েছিল যে কারও কিছু করার ছিল না। বিজয় অনেক দেরিতে আসায় সমস্যা বেড়ে যায়। অনেকে পাঁচ-ছ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন পানীয় জল-খাবার ছাড়া। বিজয়ের গাড়ি আসতেই সবাই একসঙ্গে সেদিকে ঝুঁকে পড়েন।“ ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...