নিজস্ব প্রতিনিধি, চেন্নাই - কারুরে দক্ষিণী অভিনেতা তথা তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান বিজয়ের রাজনৈতিক মিছিলে পদপিষ্টকাণ্ডে ষড়যন্ত্রের আভাস পাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এমনকি এর পিছনে ডিএমকের হাত রয়েছে বলে মনে করছেন খোদ বিজয়।
কারুরে মিছিলে পদপিষ্টকাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠিয়েছে বিজেপি। দলের নেতৃত্বে রয়েছেন হেমা মালিণী। দলে রয়েছেন ৮ সাংসদ। ঘটনাস্থল ঘুরে দাঁড়ানোর পর হেমা মালিনী বলেন, “আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীদের কথা শুনেছি। মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছেই। এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত”
অন্যদিকে আবার বিজয় বলছেন, “জানি মুখ্যমন্ত্রী আমার ওপর খাপ্পা। আমার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করতে চাইছেন। সেটা করতে চাইলে সোজা আমার কাছে আসুন। নিরীহ নাগরিকদের ওপর হাত দেবেন না।“ উল্লেখ্য, আয়োজকদের ধারণা ছিল মিছিলে আসতে পারেন ১০ হাজার মানুষ। তবে বাস্তবে জমায়েত করেন ৬০ হাজারের বেশি মানুষ।
তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন জানান, বিজয়ের মিছিলের অনুমতি ছিল বিকেল ৩ টে থেকে রাত ১০টা পর্যন্ত। তবে তাঁর দলের এক্স হ্যান্ডেলে জানানো হয় ১২টায় আসবেন বিজয়। তিনি গিয়ে পৌঁছন ৭টা ৪০ মিনিটে। নির্ধারিত সময়ের অনেক পরে ঘটনাস্থলে বিজয় পৌঁছনোয় এমন ঘটনা ঘটেছে।
অভিযোগ, দীর্ঘক্ষণ চড়া রোদে অপেক্ষা করেছেন মানুষ। কারও জন্য ছিল না জল ও খাবারের ব্যবস্থা। এমন পরিস্থিতি আচমকা ঠেলাঠেলি শুরু হয়ে যায় জনতার মধ্যে। তখনই পদপিষ্টের ঘটনা ঘটে। এর জেরে মৃত্যু হয়েছে ৪১ জনের। আহত ১০০-র বেশি।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের