নিজস্ব প্রতিনিধি, চেন্নাই – কারুরে দক্ষিণী অভিনেতা তথা তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান বিজয়ের রাজনৈতিক মিছিল যেন মৃত্যুপুরী। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ৪১ জন। এবার এই ঘটনায় বিজয়ের দলকে তোপ দাগল বিজেপি।
বিজেপি নেত্রী খুসবু সুন্দর বলেন, “গোটা রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন ভিড় নিয়ন্ত্রণে চরম অব্যবস্থা ছিল। মনে হচ্ছে, গোটাটাই পূর্ব পরিকল্পিত ছিল। ডিএমকে আগে থেকেই জানত যে কী পরিমাণ ভিড় সেখানে হতে চলেছে। কিন্তু তা-ও তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। এই দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এখনও নীরব। কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তাঁর মুখ খোলা উচিত।“
উল্লেখ্য, আয়োজকদের ধারণা ছিল মিছিলে আসতে পারেন ১০ হাজার মানুষ। তবে বাস্তবে জমায়েত করেন ৬০ হাজারের বেশি মানুষ। তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন জানান, বিজয়ের মিছিলের অনুমতি ছিল বিকেল ৩ টে থেকে রাত ১০টা পর্যন্ত। তবে তাঁর দলের এক্স হ্যান্ডেলে জানানো হয় ১২টায় আসবেন বিজয়। তিনি গিয়ে পৌঁছন ৭টা ৪০ মিনিটে। নির্ধারিত সময়ের অনেক পরে ঘটনাস্থলে বিজয় পৌঁছনোয় এমন ঘটনা ঘটেছে।
অভিযোগ, দীর্ঘক্ষণ চড়া রোদে অপেক্ষা করেছেন মানুষ। কারও জন্য ছিল না জল ও খাবারের ব্যবস্থা। প্রত্যক্ষদর্শীদের দাবি, “ভিড় এতটাই বেশি হয়ে গিয়েছিল যে কারও কিছু করার ছিল না। বিজয় অনেক দেরিতে আসায় সমস্যা বেড়ে যায়। অনেকে পাঁচ-ছ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন পানীয় জল-খাবার ছাড়া। বিজয়ের গাড়ি আসতেই সবাই একসঙ্গে সেদিকে ঝুঁকে পড়েন।“ ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন।
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
ভোটাভুটি পর্ব অতীত করে এই বিল পাশ করল কেন্দ্রীয় সরকার
শীর্ষে রয়েছে আমেরিকা
পুতিনের সম্ভাব্য সফরের কথা ঘোষণা ক্রেমলিনের
আপাতত দুটি বিমানের পরিষেবা বন্ধ রাখা হয়েছে
আমলা বদলি নিয়ে স্বস্তিতে কেন্দ্র
মহিলা সংরক্ষণ বিলে বিরোধীদের সমর্থন চান মোদি
আজকের জন্য রাজ্যসভা মুলতুবি করা হয়েছে
বিল পেশে বাধার মুখে এনডিএ সরকার
সম্রাট চৌধুরী নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী পদে ছিলেন
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তাল নয়ডা
শ্রমিকদের দাবি শোনার পরেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল যোগী সরকার
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়