নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। জয়শঙ্কর-মুত্তাকির বৈঠক ফলপ্রসূ হয়েছে। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী।
বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে আমির খান মুত্তাকি বলেন, “উন্নয়নমূলক প্রকল্প ও আফগানিস্তানে নিজেদের সম্ভাবনা বৃদ্ধি করার ভারতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নিরাপত্তা সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আফগানিস্তানের ভূখণ্ডকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। উভয়পক্ষই এই বিষয়ে যোগাযোগ রাখবে।“
পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে আফগানিস্তানের বিদেশমন্ত্রী বলেন, “এমন পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান হবে না। আফগান জনগণের ধৈর্য এবং সাহসকে চ্যালেঞ্জ করা উচিত নয়। যদি কারও জানা না থাকে, তাহলে তাদের ব্রিটিশ, সোভিয়েত বা আমেরিকানদের জিজ্ঞাসা করা উচিত।“
অন্যদিকে জয়শঙ্কর বলেছেন, “উন্নতি এবং বিকাশের লক্ষ্যে আমরা দুই দেশই এগোতে চাই। কিন্তু ভারত এবং আফগানিস্তান দুই দেশকেই সীমান্ত সন্ত্রাসের মোকাবিলা করতে হয়। তাই সমস্তরকমের সন্ত্রাসকে উৎখাত করতে একসঙ্গে কাজ করা উচিত আমাদের দুই দেশের। ভারতের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আফগানিস্তান যেভাবে পাশে থাকে, তা অত্যন্ত প্রশংসনীয়।“
ভারতের বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, “দ্রুতই কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত। আফগানিস্তানের স্বাস্থ্যখাতে নতুন ৬ টি প্রকল্প শুরু করবে ভারত। পাশাপাশি দেওয়া হবে ২০ টি অ্যাম্বুল্যান্স, এমআরআই ও সিটি স্ক্যান মেশিন, ক্যান্সারের ওষুধ।“ উল্লেখ্য, এতদিন মুত্তাকির বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল রাষ্ট্রসংঘের। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছে রাষ্ট্রসংঘ।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের