নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৩৪ পেরিয়ে ৩৫ এ পা দিলেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০২৫ সালটা ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে তার। একের পর এক ছবি , ওয়েব সিরিজ নিয়ে নাজেহাল অবস্থা। তাই আজকের এই বিশেষ দিনেও শুটিং সেটে কর্মে লিপ্ত নায়িকা। আসলে সুপারস্টার নয় মহানায়িকা হওয়ার দৌড়ে অব্যাহত রাজ পত্নী। আর সবকিছু ত্যাগ করলেই মেলে এই সুখ।
আপাতত দুমকায় চলছে নায়িকার আগামী ছবি ‘ওয়েটিং রুম’-এর শুটিং। মায়ের জন্মদিনে বাবা রাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ট্রেনে চেপে সেখানেই গেল ইউভান। বিশেষ দিনে ছেলে ইউভানকে নিয়ে সোজা শুভশ্রীর শুটিং সেটে হাজির রাজ। চাইলে ব্যস্ততার মাঝেও স্ত্রীকে চমক দেওয়া যায় তা প্রমাণ করে দিলেন টলি পরিচালক। ঘরে কোনো এলাহী আয়োজন না করেই পরিবার থেকে কয়েকশো কিমি দূরে শুভশ্রী। তবে কাজের মাঝেও হয়তো ছেলেকে স্বামীকে এই দিনে বেশি করে চোখে হারাচ্ছিলেন অভিনেত্রী। সেই ইচ্ছেপূরণ করে বউয়ের মনের কথা বুঝেই তাকে সারপ্রাইজ দিলেন রাজ।
জন্মদিনে বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন স্বামী রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় রাজ একটি ছবি পোস্ট করেছেন। যেখানে শুভশ্রীকে দেখা যাচ্ছে রাজের কোলে বসে আছেন নায়িকা। ছবিতে দম্পতি একেবারে রংমেলান্তি লুকে হাজির হয়েছেন। শুভশ্রী পরেছেন ধূসর সিক্যুয়েন্স শাড়ি ও স্লিভলেস ব্লাউজ, খোলা চুল আর হালকা মেকআপে। রাজের পরনে ছিল ধূসর পাঞ্জাবি ও সাদা পাজামা। ছবিতে মিষ্টি এক মুহূর্তও ধরা পড়েছে। যেখানে রাজ আঙ্গুল এগিয়ে দেন শুভশ্রীর দিকে আর মজার ছলে তিনি কামড় বসান। পোস্টের ক্যাপশনে রাজ লিখেছেন, "আমার ভালোবাসায় তোমাকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি তোমাকে সারাজীবন ভালোবাসব।" পাশেই ব্যবহার করেছেন ইনফিনিটি ইমোজি। শুভশ্রীও রিপ্লাই দিয়েছেন, ‘আই লাভ ইউ’।
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
সমালোচকদের একাংশের মতে সিনেমাটি বলিউড অভিনেতা সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যার মামলার ঘটনাপ্রহ থেকে অনুপ্রাণিত
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন অর্জুন কাপুর
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি কৃত্রিম ক্যাফের সেট নির্মাণ করা হয়েছিল
একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন কমানোর যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে এমন এক মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অবাক হয়েছেন অনুরাগীরা
২০২০ সালের হাথরস কাণ্ড নিয়ে তৈরি হয়েছে ক্রাইম-ড্রামা সিরিজ ‘হাথরস’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রণীত হান্সের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া
কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা
বলিউডের প্লেব্যাকের জন্য কখনও চেষ্টা করেননি ইমন চক্রবর্তী
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, শ্রীদেবী বেঁচে থাকলে তিনি অনেক বিষয়ে পরামর্শ পেতেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় কিছু অস্বস্তিকর পরিস্থিতি বা ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব হতো বলে মনে করেন অভিনেত্রী।
এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর তাঁর বাংলা উচ্চারণ ও ভাষা ব্যবহারের প্রশংসা করেন কুমার শানু। গায়কের কথায়, শুভেন্দুর বাংলা ভাষা অত্যন্ত সুন্দর এবং শ্রুতিমধুর।
দেব বলেন,"সময় বদলায়, সত্যি বদলায় না।" এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের জন্য সুযোগ অনেক সময় কমে যায়, কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে সেই বাধা ততটা দেখা যায় না।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...