6a4d0a65e17f6_Gallery_1783429281584
জুলাই ০৭, ২০২৬ বিকাল ০৭:৪৭ IST

জঙ্গির গুলি এড়িয়েছিলেন, হার মানলেন বিরল রোগের কাছে! প্রয়াত আফগান পেসার

নিজস্ব প্রতিনিধি , কাবুল - আফগানিস্তান ক্রিকেটের পরিচিত মুখকে হারাল ক্রিকেট বিশ্ব। মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন আফগান পেসার শাপুর জাদরান। দীর্ঘদিন ধরে একটি বিরল ও জটিল রোগে ভুগছিলেন তিনি। ভারতে তাঁর চিকিৎসাও চলছিল। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। তাঁর মৃত্যুতে আফগান ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

চলতি বছরের জানুয়ারি মাসে শাপুর জাদরানকে চিকিৎসার জন্য দিল্লিতে আনা হয়েছিল। জানা গেছে, সেই সময় ইকএর চেয়ারম্যান জয় শাহ প্রয়োজনীয় সহায়তা করেছিলেন। দিল্লির একটি হাসপাতালে তাঁকে আইসিইউতে ভর্তি রাখা হয়। চিকিৎসকদের মতে, তিনি 'হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস' বা এইচএলএইচ নামে এক বিরল রোগে আক্রান্ত ছিলেন। রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এই অসুখে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে। এর ফলে যকৃৎ, প্লীহা, হাড়ের মজ্জা ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে থাকে। দীর্ঘদিন চিকিৎসা চললেও শেষ পর্যন্ত সেই রোগের সঙ্গেই লড়াইয়ে হার মানেন তিনি।

একসময় আফগানিস্তানের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন শাপুর জাদরান। প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ডানহাতি জোরে বোলার নিজের গতির জন্য পরিচিত ছিলেন। লম্বা চুল উড়িয়ে বল করতে দেখা যেত তাঁকে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। আফগানিস্তান যখন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল, সেই দলেও ছিলেন তিনি। দেশের হয়ে ৪৪টি ওয়ানডে ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছেন। ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৩৭টি উইকেট। পাকিস্তানে উদ্বাস্তু জীবন কাটানোর সময়ই তাঁর ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল।

সেই সময় মহম্মদ নবি-সহ একাধিক ক্রিকেটারের সঙ্গে খেলতেন তিনি। পরে আফগান ক্রিকেটের উত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন।শুধু মাঠেই নয়, ব্যক্তিগত জীবনেও নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল জাদরানকে। ২০১৭ সালে কাবুলে জঙ্গি হামলার ঘটনাতেও জড়িয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ, অজ্ঞাত আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। সেই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। তবে অসুস্থতার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত আর ফিরতে পারলেন না।

শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, আফগান ক্রিকেটের আন্তর্জাতিক যাত্রার শুরুতে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর নিষ্ঠা, আবেগ ও দেশের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা সবসময় স্মরণে রাখা হবে। আফগান ক্রিকেটকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার পথে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর প্রয়াণে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয়।

আরও পড়ুন

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের